Profile Photo

মোঃ রাকিবুল হাসানOffline

  • Rakib@writer
  • দীর্ঘদিন পর আবার তুলটে ফিরলাম। তুলটের কলা-কুশলী, শুভাকাঙ্খী, লেখক সমাজ সবার প্রতি রইলো সালাম ও শুভেচ্ছা।
    আজ চমৎকার বৃষ্টিস্নাত একটা দিন কাটলো। অলস এই দিনটার প্রায় পুরোটাই কেটে গেলো ফোন স্ক্রীন আর বইয়ের পাতায় চোখ বুলিয়ে। এমন ঘন ঘোর বরষায় দুপুরের মেনুতে ছিলো খিচুড়ি, আচার, গরুর গোশত আর শেষে চমচম। এমন দিনে এই লাঞ্চ আসলেই রাজকীয় মনে হয়, অন্তত বাঙালীর কাছে। বাংলা ও বাঙালীর সেই চিরচেনা বৃষ্টিস্নাত দিনগুলো আজ কোথায়? কোথায় সে গ্রাম যার বর্ণনা জসিম উদ্দিন দিয়েছিলেন।
    “বউদের আজ কোনো কাজ নাই বেড়ায় বাঁধিয়া রশি
    সমূদ্রকলি শিকা বুনাইয়া নীরবে দেখিছে বসি”
    আহা কোথায় সে দিন, আজকাল বউরা শিকা বানায় না, বৃষ্টির দিনেও তাদের কাজের অন্ত নেই। কেউ টিকটকে শর্টস বানায়, কেউ ফেসবুকে রিলস, কেউবা আবার ইউটিউবে আপলোড করে কাপল ভ্লগ।
    আর কি ফিরে পাবো বৃষ্টির সেই দিন, যে দিন গুলোতে কাঁথা মুড়ি দিয়ে তিন গোয়েন্দা কিংবা ফেলুদা সিরিজের কোনো বইয়ে ডুব দিতাম। কবে আসবে? নাকি আদৌ আর আসবে না!

    7
    4 Comments
Skip to toolbar