Profile Photo

Rathy rathyOffline

  • rathyrathy
  • Profile picture of Rathy rathy

    Rathy rathy

    2 weeks, 3 days ago

    ফোটোগ্রাফ

    হাতে ক্যামেরা, চোখে কৌতূহল আর মুখে মুচকি হাসি।
    ছুটে চলেছি এখান থেকে ওখানে।
    কখনো ক্লান্ত বিকেলে, শরতের ঝরা শিউলির ছবি তুলে নিয়ে যাই।
    কখনো নদীর ধারে নৌকা ও মাঝি- মাল্লার ছবি তুলি।
    এই ছবিতেই যেন প্রাণ,
    আমার ফটোগ্রাফ, এক একটি ছবি এক একটি জীবনের গল্প বলে।
    তাকিয়ে থেকে মনে হয়,
    কত যুগ যুগ ধরে এরা আমার আত্মার সাথে মিশে আছে।
    কেমন যেন একটা যোগযোগ।
    রেল লাইনের পাশ থেকে ছবি তুলি,
    ছোট বালক, যে খেলার বয়সে বাদাম বিক্রি করে।
    তার মুখে হাসি, কিন্তু, চোখে শুনশান নীরব ভাষা।
    সে ভাষা বুঝতে পারবে না সবাই।
    কলিমের বৌ এর ছবি তুলি,কলসি কাখে সে নূপুর পায়ে নদী থেকে জল নিয়ে ঘরে ফেরে।
    আমার চোখে সেই কিশোরী সুন্দরী,যে
    সুতি শাড়ি পড়ে, পায়ে আলতা রাঙা,চুলে বেণী, চোখে কাজল।
    আমি সেই সুন্দরীর ছবি তুলি,
    তার পুলকিত ছবি, হাসি হাসি মুখ
    আবহমান গ্রাম বাংলার কথা বলে।
    সেই মা, যে বৃদ্ধা, পান চিবয়, ঠোট জোড়া লাল,কথা বলে চলে অনর্গল।
    আমি সেই মা কে ও ভালোবাসি।
    আমার এক একটি ফটো,
    এক একটা নতুন জীবনের গল্প বলে।
    সে জীবন মাটি ও মানুষের।

    1
    1 Comment
    • একটি ছবি সময়কে থামিয়ে রাখে, একটি গল্পকে বাঁচিয়ে রাখে।

Skip to toolbar