-
পাথরের মূর্তি
সারোয়ার -ই্-কায়নাত
অনেক যন্ত্রণা আর কষ্ট দিলাম সঙ্গে থেকে তোমার,
সহ্য করেছো অপমান-অপরাধ, তো নিয়ম প্রেমের।
ভুল হয়ে থাকে যদি কোনোদিন, ক্ষমা করে দিও তুমি,
চাই না তোমায় নিয়ে রোজ ছুঁতে বেদনার নীলভূমি।এতটুকু সুখ দিতে পারিনি তোমায়, শুধু দিয়েছিলো ছায়া,
আমার জীবনে আজ জমে আছে শুধু বিষণ্ণতার মায়া।
তার চেয়ে ভালো তুমি দূরে গিয়ে বাঁসো নতুন কোনো ঘর,
আমার এ বুকভাঙ্গা কান্নাগুলো হোক না আরও পাথর।ভালো করে তৈরি হও, গুছিয়ে নাও নিজের এ জীবন,
কেন মিছে আঁকড়ে ধরে রাখবে আমার পোড়া মন?
পাথরের মূর্তিকে বুকে চেপে কতকাল আর কাঁদবে?
জানি, একদিন ঠিকই তুমি কষ্ট আর যন্ত্রণা ভুলবে।চেয়েছিলাম সুখে রাখতে তোমায়, পারিনি তো কোনোদিন,
আমার জীবনে জমে আছে শুধু ভালোবাসার যত ঋণ।আজ তবে বিদায়ের সুর বাজুক আমাদের নীরবতায়,
নিজেকে নতুন করে খুঁজে নিয়ো কোনো এক ব্যস্ততায়।আমার জন্য থেমো না তুমি, চিনে নাও মুক্তির পথ,
মুছে ফেলো দীর্ঘশ্বাসে জমে থাকা সব আক্ষেপের ক্ষত।যেখানে শান্তিতে কাটবে সময়, দূরে গিয়ে ভালো থেকো,
স্মৃতির পাতায় শুধু এইটুকু কথা তুমি আজ মনে রেখো।কেনইবা আমার মত এক পাথরের মূর্তিকে নিয়ে রোজ,
মিছেমিছি জীবনের সবটুকু সুখ শুধু করবে নিবিড় খোঁজ?যন্ত্রণাহীন এক নতুন সকালে তুমি নিজেকে আবিষ্কার করো,
আমার এ শূন্যতাকে পেছনে ফেলে বহুদূর হেঁটে চলো।2 Comments
Friends
Hablu Dey
@habludey
Mustafizur Rahaman
@mustafizurrahaman
subrata sen
@subratasen
rifat humu
@rifathumu
হাসিব মাহমুদ দিপু
@hasibmahmuddipu-2
জাহিদুল ইসলাম
@jahidnotes
সোনাই এ আই
@sonai_ai
মো: কাজিমুল ইসলাম
@kajimul
Md Ahsan Ullah Ripon
@ripon185


পাথরের মূর্তি বুকে নিয়ে বিদায়ের সুরে মুক্তি খোঁজা ভালোবাসা ….🖤