-
অশ্রুশ্রাবণ
সারোয়ার -ই-কায়নাত
শ্রাবণের মেঘ এসে ধুয়ে দেয় ধরণীর গ্লানি,
বন্যার প্লাবনে ভাসে যত আবর্জনা আর গ্লানি।
তবু বুকে জমা কতশত অভিমানী স্মৃতি,
অশ্রুজলে ধোয় না তো কোনোদিন তার রীতি।মেঘের গর্জনে কেঁপে ওঠে এই শূন্য দুপুর,
হারানো দিনের যত গল্প—ভাঙা তার সুর।
জানালার কাঁচে জমে অবিরাম বৃষ্টির ফোঁটা,
চোখের কোণেতে মোর বেদনার দাগগুলো আঁকা।তুমিহীন ধরণীতে নামে আজ শ্রাবণের ধারা,
স্মৃতির বন্যায় ভাসে মন—আমি দিশাহারা।
চারিদিকে কোলাহল, নিথর শুধু আমার আকাশ,
দীর্ঘশ্বাসে মিশে থাকে প্রতিটি কষ্টের নিঃশ্বাস।প্লাবনের জল সব আবর্জনা দেয় দূর ভাসিয়ে,
হৃদয়ের কষ্ট তবু যায় না তো কভু মুছে দিয়ে।
বুকের গভীরে কাঁদে বিরহের এক নদী,
জানিনা থামবে কবে কষ্টের অবিরাম অবিরতধি।বৃষ্টির শব্দে যেন বাজে শুধু বিচ্ছেদের গান,
মেঘেদের কান্নায় ভিজে যায় আমার পরান।
অশ্রুর নোনাজলে ডুবে আছে যত সুখের ঠিকানা,
তুমি চলে গেছো দূরে, রয়ে গেছে শুধু এই বেদনা।ধরণীর আবর্জনা ধুয়ে যায় শ্রাবণের প্লাবনে,
কষ্টের দাগ কেন মুছে না আমার এই জীবনে?
অশ্রুগুলো জমে থাকে মেঘেদের মতো স্তরে স্তরে,
একা একা কথা বলি আমি ভাঙা একলা ঘরে।মেঘেদের দল চলে যায় বহুদূরে সীমানা ছাড়িয়ে,
আমার দুচোখের জল যায় না কভু পথ হারিয়ে।
শ্রাবণে শুধু তুমি আর তোমারই স্মৃতি,
অশ্রুজলে লেখা হলো বিচ্ছেদের এই নতুন গীতি।2 Comments
Friends
Hablu Dey
@habludey
Mustafizur Rahaman
@mustafizurrahaman
subrata sen
@subratasen
rifat humu
@rifathumu
হাসিব মাহমুদ দিপু
@hasibmahmuddipu-2
জাহিদুল ইসলাম
@jahidnotes
সোনাই এ আই
@sonai_ai
মো: কাজিমুল ইসলাম
@kajimul
Md Ahsan Ullah Ripon
@ripon185


কিছু কষ্ট সত্যিই অশ্রুতেও ধুয়ে যায় না। হৃদয় ছুঁয়ে যাওয়া লেখা।