Profile Photo

সারোয়ার -ই-কায়নাতOffline

  • mohammadsarwar-ekaynat
  • প্রিপেইড ভালোবাসা
    সারোয়ার -ই-কায়নাত
    আজকের প্রেম যেনো বিদ্যুতের প্রিপেইড কার্ডের খেলা,
    অনুভূতি মেপে চলে, মেপে চলে প্রতীক্ষার বেলা।
    সম্পর্ক মানেই এখন অগ্রিম কিছু টাকা রিচার্জ করা,
    অফুরান বাকিতে আজকাল নেই কোনো আবেগ গড়া।

    যতটুকু ভালোবাসা দেবেন, ঠিক ততটুকুই আলো পাবেন,
    অতিরিক্ত আশ্বাসে তবে কেন অকারণে পথ হারাবেন?বিনিময়ের এই যুগে হিসেবটা বড়ই নিখুঁত ও সোজা,
    অনুভূতির ব্যালেন্স ফুরোলেই সব সম্পর্ক হয় বুঝা।

    ইচ্ছেগুলো রিচার্জ কোডে বন্দি হয়ে রয় আজকাল,
    ভালোবাসা পেতে দিতে হয় মনস্তাত্ত্বিক কর ও জঞ্জাল।কাছের মানুষটি হয়ে গেছে যেন কোনো মিটার রিডার,
    চোখে চোখ রেখে কথা বলা, হৃদয়ে প্রেমের সেতুবন্ধন কই?আজ শুধু ডিজিটালের খাতা, আর যান্ত্রিকতার মাঝে মই।

    স্মৃতির ইউনিটগুলো ফুরোলেই অন্ধকার নেমে আসে ঘরে,
    রিচার্জের অপেক্ষায় মন কেবল শূন্যতায় হাহাকার করে।
    ভালোবাসার এই মিটারে কোনো ইমার্জেন্সি ব্যালেন্স নেই,
    টাকা শেষ আলোও শেষ, শূন্যতায় হেঁটে চলাই রীতিতেই।

    আমরাও আজ যন্ত্রের মতো অভ্যস্ত হয়ে গেছি নিয়মে,
    অনুভূতিগুলো জমে থাকে শুধু স্বার্থেরও কমে।
    কার্ড পাঞ্চ করে খুঁজি উষ্ণতা, খুঁজি ভালোবাসার টান,
    যন্ত্রের এই হিসেবি খেলায় নিঃস্ব আমার আবেগ ও প্রাণ।

    তবুও আশায় বুক বাঁধি, মিটারে আসে কোনো নতুন কোড,
    কখনো হয়তো ফ্রিতে পাবো ভালোবাসা, মুছে যাবে যত বঞ্চনা ও রোড।
    প্রিপেইড সম্পর্কের বেড়াজালে সবাই আজ বড় অসহায়,
    ডিজিটাল যুগে বাস করেও, মন শুধু আবেগের উষ্ণতা চায়।

    3
    4 Comments

Friends

Profile Photo
Hridoy
@solayman-uddin-hridoy
Profile Photo
Fatima Sadia
@fatimasadia
Profile Photo
identity client service
@identityclientservice
Profile Photo
Moniruzzaman Sarjil
@zaman2802
Profile Photo
Saro
@saro
Profile Photo
Shafi Hoque
@shafi-hoque
Profile Photo
Drako Shajib
@drako
Skip to toolbar