Profile Photo

আনিস কবিরOffline

  • aniskabir
  • Profile picture of আনিস কবির

    আনিস কবির

    • 3 months, 1 week ago

    বৃক্ষমানব
    —————-
    মানুষের মধ্যে বৃক্ষভাব প্রবল। সেই জন্যই হয়তো কিছু কিছু মানুষকে বৃক্ষমানব বলে মনে করা হয়। বৃক্ষের মতো বৃক্ষমানবদেরও শেকড় থাকে। এদেরকে এক জায়গা থেকে উপড়ে অন্য জায়গায় বসিয়ে দিলে শেকড় ছড়িয়ে অনায়াসে জায়গা করে নিতে পারে। এ ধরনের মানুষের ডালে বসে অনেকে আশ্রয় খোঁজে, পাখিদের মতো। এদের ছায়ায় এসে অনেকে প্রশান্তি লাভ করে, শ্বাপদের মতো। এদের হাত পা ভেঙ্গে অনেকেই নিজের বিশ্রামের আয়োজন করে, পাহাড়ি গরিলাদের মতো। বৃক্ষের মতো বৃক্ষমানবেরাও সব কিছু সয়ে যায় নীরবে। অনুযোগহীন। দুঃখের ব্যাপার হলো, দিনে দিনে উজাড় হয়ে যাওয়া বনভূমির দীর্ঘতর বৃক্ষদের মতো বৃক্ষমানবেরাও হারিয়ে যাচ্ছে অতি দ্রুত। ক্ষুদ্র আর বিষাক্ত পরগাছারা সাম্রাজ্য বিস্তার করছে আজ!!

    4
    3 Comments
    • শেকড়ে যারা সব সয়ে যায় নীরবে, আজ তারাই হারিয়ে যাচ্ছে দ্রুত …..🖤

    • বৃক্ষমানুষ কমে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় কষ্ট।
      অনেক গভীর আর অর্থবহ একটি লেখা।

    • মহত্ত্বের শব্দ কম, ছায়া বেশি

Skip to toolbar