-
আর যাই বলেন মৃত্যুর মতো সত্য ব্যাপারটিকে আমরা জীবনের বেশিরভাগ সময় ভুলেই থাকতে চাই। কারণ, মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে অগোছালো জিনিসকে এড়িয়ে চলা।
ভবিষ্যতের এতো এতো স্বপ্নের মধ্যে আমরা মৃত্যুকে এড়িয়ে চলি। অথচ এতোসব স্বপ্ন পূরণ হোক বা না হোক মরণটা পূরণ হবেই। তাই বলে কি স্বপ্ন দেখবো না! অবশ্যই দেখবো। কিন্তু এ স্বপ্নের মধ্যে কেনো আমরা মৃত্যুকে স্থান দি না!
অন্যসব স্বপ্ন পূরণে যেভাবে সবকিছু গুছিয়ে সামনে এগিয়ে যাই, তেমনি মৃত্যুর মতো সত্য জিনিসটিকে গুছিয়ে নেওয়া কি জরুরী নয়! আমাদের ভালো কাজগুলি যত সুন্দর হবে মৃত্যু ততই আমাদের কাছে গোছানো-সুন্দর মনে হবে।
কেনো আমরা স্বপ্ন দেখি না, ফেরেশ্তারা তড়িত-ব্যস্ত হয়ে সাগ্রহে রায়হান ফুলের তোড়া নিয়ে আমার রূহকে অভিবাদন জানাবে!
নিশ্চিত ঘটবে জিনিস ঘটুক না সুন্দর হয়ে, আসমানের তারা হাতে, রবের দেখা পেতে..
4 Comments
Friends
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
চাঁদ সদাগর
@chand_sodagor
Sayed Mahmud
@sayed-mahmud
Nahid Hasan polit
@nahid4123


মরণরে তুহু মম শ্যাম সমান। চিরন্তন ভাবনার জন্য অভিনন্দন।