Profile Photo

abrarOffline

  • abrar
  • Profile picture of abrar

    abrar

    3 days, 23 hours ago

    স্বপ্নবিদূর রাতে স্বপ্ন হয়ে চোখে ভাসে কিছু খেয়ালীপনা
    আমি এতদিন বুঝিনি তার বাস্তবতা।
    আমার অস্তিত্ব লীন হওয়ার পর
    আমি বিলীন হওয়ার পর,
    বুঝতে শুরু করেছি আমাকে।
    বাস্তবতার সব রহস্য গুলো আপনার মত স্পষ্ট হতে শুরু করেছে।
    আমরা সবাই শিল্পীর রং তুলি হাতে নিয়ে আকতে চাইছি জীবন।
    নাই হয়ে যাওয়া জীবন।
    আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো এটি।
    আমরা শিল্পকে বুঝতে চাইনা।
    শিল্পের আকুতি হল বাস্তব জীবনকে আঁকা
    কিন্তু না আমরা বাস্তব জীবনকে আঁকিনা।
    আঁকতে পারিনা।।।
    কেননা।
    বাস্তবতা কখনো রহস্য হয়ে থাকে।
    আবার কখনো বাস্তবতা অসম্ভব স্মৃতি হয়ে যায়।
    মনে হয় এটি বাস্তবতার মূলধর্ম।
    কিছু অবিশ্বাস বিশ্বাসকে আড়াল করে রাখে।
    কিছু আশা আকাঙ্ক্ষার আড়ালে থাকে স্বপ্নের মানযীল।
    এভাবে আড়ালে আড়ালে জীবন পার হয়ে যায় ।
    বাস্তবতার নাগাল পাবো বলে আমরাও পথচলি,
    কিন্তু না দূসর মরিচীকার সব আলিয়া স্পষ্ট হয়ে উঠে।
    তবুও কি আমরা বাস্তবতার সন্ধান পাব??????

    7
    7 Comments
    • আমরা আসলে বাস্তব জীবনকে আঁকিনা। এঁকে যাই শুধু রঙ বেরঙের কল্পনা…

    • অনেকদিন পর তুলট মঞ্চে ফিরলেন……………………… ভালো ছিলেন তো?
      বাস্তবতা ও মায়ার সীমারেখা নিয়ে গভীর আত্মজিজ্ঞাসার চমৎকার লেখা।

      • ভালো আলহামদুলিল্লাহ, আসলে মাদ্রাসায় ছিলাম তো, তাই আসার সুযোগ হয়নি, আপনাদের সরব উপস্থিতি এবং মন্তব্য প্রেরণা যোগায়।

    • অনেক ভালো লাগল । “বাস্তবতার সব রহস্য গুলো আপনার মত স্পষ্ট হতে শুরু করেছে।
      আমরা সবাই শিল্পীর রং তুলি হাতে নিয়ে আকতে চাইছি জীবন।” অনেক ভারী একটা কথা …

    • বাস্তবতাকে আঁকা যায় না, উপলব্ধি করা যায়।

Skip to toolbar