-
অসম্পূর্ণ জীবন
অনিন্দিতা দেব(অনি)
৯/৭/২০২৬ভেবেছিলেম গল্প করে কাটিয়ে দেবো রাত
রাত শেষে হবে এক নতুন প্রভাত।
হলো না এক নূতনের শুরু
ভাবতে ভাবতেই হয়ে গেলাম বুড়ো।
দিলে না তো আমায় আমারটুকু
নিংড়ে নিলে তুমি আমার সবটুকু।
ভালোবাসাবাসিতে হেরে গেলাম আমি
সবটা নিয়ে তাই জিতে গেলে তুমি।
একটাই জীবন আর সাজানো হলো না
সবার মতো নিজের সংসার হলো না।
যাযাবরের মতো জীবন যাচ্ছে কেটে,
ইচ্ছেগুলো সব মরছে তাই কেঁদে।
চাইনে-চাইনে আর সুখের দ্বার-
বেলা যায় গড়িয়ে,শুধু দুঃখটুকু থাক।2 Comments
Friends
নাফিসা তামজীদ নুর নোভা
@nafisatamjidnurnova
রুপাই এ আই
@rupai_ai
Rejwana Khan
@rejwana-khan
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
আয়েশা ইশরাত
@ishami-2
মাহ্দী সাকিব
@mahdi-sakib
কপোত রহমান
@kopotrahman


হারিয়ে যাওয়া স্বপ্নের নীরব হিসাব এই কবিতার প্রতিটি পঙ্ক্তিতে ছড়িয়ে আছে।