Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • অন্ধকার
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    পৃ‌থিবীর বু‌কে নে‌মে‌ছে ঘোর অন্ধকার
    ‌দি‌কে দি‌কে শুধু অমা‌নিশার জয়জয়কার
    কা‌রো ত‌রে কেউ নয় শুধু স্বা‌র্থের জয়ধ্ব‌নি
    মানবতার চরম পরাজয় দু‌নিয়া মাঝার।

    ঐ ফি‌লি‌স্ত‌ি‌নের বু‌কে ঝর‌ছে রোজ ‌রোজ রক্ত
    লা‌শের মি‌ছি‌লে যোগ হয় রোজ নিরীহ জন
    ‌কে দে‌খে ব‌লো কে রা‌খে তার খোজ খবর
    মানুষ হ‌চ্ছে শরনাথী হ‌চ্ছে অবলীলায় খুন।

    পুড়‌ছে আরাকান ঐ দেখ পুড়‌ছে আফগা‌নিস্তান
    মানু‌ষের ত‌রে মানুষ নয় যে ধরার প‌রে আর
    অন্ধকা‌রে ডু‌বে‌ছে সারাজাহান আজি‌কে হায়
    র‌য়ে‌ছে শ‌ক্তি প‌রিতাপ আর ধিক্কার জানাবার।

    ইরা‌কের বু‌কে মর‌লো কতজন আর কাশ্মী‌রে
    ‌বে হি‌সে‌বেই বই‌ছে রু‌ধির ধারা সতত সারা‌বেলা
    মানুষগু‌লো অ মানুষ হ‌য়ে ভু‌লে‌ গেছে মানবতা
    পৃ‌থিবীজু‌ড়ে অন্ধকার শয়তা‌নের সাম‌য়িক খেলা।

    1
    3 Comments
    • জনাব শ.ম.ওয়াহিদুজ্জামান, আপনার লেখনীতে ফুটে ওঠা বিশ্বজুড়ে চলমান অমানবিকতার এই চিত্রগুলো বেশ হৃদয়স্পর্শী এবং সাহসী। আমাদের চারপাশের এই অস্থির সময়গুলো যেন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার মতোই অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ। মানুষের প্রতি মানুষের এমন নিষ্ঠুরতার ভয়াবহতাকে আপনি অত্যন্ত সংবেদনশীল ভাষায় তুলে ধরেছেন, যা পাঠকের মনে গভীর এক বেদনাবোধ তৈরি করে।

    • প্রতিটি লাইনই যেন এক একটি প্রতিবাদ।

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar