Profile Photo

তাহিন ভুঁইয়া ছায়াপথিকOffline

  • *মসজিদ*
    তাহিন ভুঁইয়া (ছায়াপথিক)
    শুভ্র সাদা মিনারখানি
    আকাশ পানে চায়,
    আজান শুনে মনটা আমার
    শান্ত হয়ে যায়।

    মসজিদ আমার শান্তির ঘর
    আল্লাহর প্রিয় স্থান,
    পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে
    জুড়ায় দেহ প্রাণ।

    ওযুর পানির শীতল ছোঁয়া
    গুনাহ ধুয়ে দেয়,
    সেজদায় গেলে বুকের ভেতর
    নূর ঝলমলায়।

    ছোট বড় ধনী গরীব
    কাতারে মিলে যায়,
    সবার মাথা এক জায়গায়
    রবের কাছে নোয়ায়।

    জুমার দিনে খুশির ঢেউ
    লোকের নেইকো শেষ,
    ইমামের মুখে কুরআনের বাণী
    ভরে দেয় পরিবেশ।

    মসজিদের ঐ কোণে বসে
    করি মোনাজাত,
    চোখের পানি ছেড়ে বলি
    “আল্লাহ মাফ করো নাথ”।

    মসজিদ ছাড়া বাঁচি না রে
    এটাই ঈমানের ঘর,
    এখান থেকেই পাই আমরা
    জান্নাতের পথের খবর।

Skip to toolbar