Profile Photo

Rittik Roy (AR07)Offline

  • voidcrest
  • Profile picture of Rittik Roy (AR07)

    Rittik Roy (AR07) Changed their profile cover

    জীবনে একটু নিশ্বাস নেওয়ার জন্য সময়ের প্রয়োজন। কর্পোরেটের চাকরি, মানসিক শান্তির অভাব, আনন্দ অনুভূতির খোঁজ, প্রচলিত শিক্ষাব্যবস্থা, কষ্টের মুহূর্ত—চারদিকেই এক অদৃশ্য প্রচলন গড়ে উঠেছে। ভিতরে বাতাসের বড়ই অভাব। এই অভাবের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে নিতে এখন আর এই অভাব অনুভব করি না।

  • “সুন্দরী-রূপবতী-কিশোরী”

    সুন্দরী রূপবতী কিশোরী,  
    আমার মনের মাঝে উঁকি মেরে দেখো।  
    এই হৃদয়ে একমাত্র আছো তুমি।

    কখনো আমার স্বপ্নে এসে দেখো,  
    সেখানে সকল কল্পনার কারণ “তুমি”।  
    কখনো আমার ভাবনা চুরি করে দেখো,  
    যা সৃষ্টি তোমার চোখের কাজল দিয়ে
    কাজল-কালো। 

    কখনো আমার রক্তের শিরা কেটে দেখো,  
    রক্তের কণিকা ছুটে চলছে তোমার খোঁজে।  
    কখনো কি ভেবেছো,…Read More

    1
    2 Comments
    • আপনার লেখা কবিতাটা ভীষণ মিষ্টি আর রোমান্টিক হয়েছে। শব্দচয়নগুলো খুব সুন্দর, একদম মনের গভীর থেকে উঠে আসা অনুভূতি মনে হচ্ছে। অনেক ভালো লাগলো পড়ে, এমন আরো লেখা শেয়ার করবেন আশা করি।

    • Rittik Roy (AR07), “রক্তের কণিকা ছুটে চলছে তোমার খোঁজে” এই গভীর আবেগপূর্ণ কথাগুলো হৃদয়ে এক দারুণ শিহরণ জাগিয়ে তোলে। আপনি যেভাবে বিরহের গভীরতাকে ছন্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই চমৎকার এবং আপনার এই লেখনী অব্যাহত রাখলে দারুণ সব সৃষ্টি উপহার পাওয়া যাবে।

  • “শূন্যের ঘরে”

    নিঃস্বার্থে-নীরবে; শান্তির খোঁজে
    রাজপথে লাখো পথিক
    শান্তির পিপাসায় তৃষ্ণার্ত হৃদয়

    যত্নের রূপ দেখতে
    অশ্রু ঝরে লাখো চোখে
    অবহেলায়, অবহেলিত স্মৃতিগুলো
    ছিনিয়ে নেয় দিনশেষে রাতের ঘুম

    সুখের সন্ধানে জীবন কাটে
    সমাপ্তি ঘটে অযত্নের শিখরে
    শূন্যের ঘরে

    1
    1 Comment
    • Rittik Roy (AR07), “সুখের সন্ধানে জীবন কাটে / সমাপ্তি ঘটে অযত্নের শিখরে” এই পঙ্ক্তিগুলো হৃদয়ে গভীর এক বিষণ্ণতা আর উপলব্ধির ছোঁয়া দিয়ে যায়। মানুষের বেঁচে থাকার চিরন্তন এই সংগ্রামকে আপনি খুব সহজ অথচ শক্তিশালী শব্দে ফুটিয়ে তুলেছেন, তাই আপনার লেখনী নিয়মিত জারি থাকুক।

  • Profile picture of Rittik Roy (AR07)

    Rittik Roy (AR07) Changed their profile cover

  • **ভালো নেই**

    ঘুমের ঘোরে স্বপ্নে দেখেছি,
    ভালো নেই তারা কেউ।
    পুড়ছে দেহ; জ্বলছে আগুন মনে,
    ভালো নেই তারা কেউ।
    ছুটছে তারা প্রেমের সন্ধানে,
    জ্বলন্ত আগুনের তৈরি
    চাঁদের শীতল আলোর পথে।
    স্বপ্নে এসেছিল এক ব্যক্তি,
    বলেছে “দেখেছি তাহাদের-
    বুকের মাঝে পাথর চাপা
    তাই, পথ চিনিয়েছি
    “প্রেম” নামক ধ্বংসের”…!!

    5
    5 Comments
    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা কাজ করছে। এই গভীর অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • খুব সুন্দর!

    • প্রেম কখনো ধংস ডেকে আনে কখনো শান্তি।

    • প্রেম—কখনো আশ্রয়, কখনো ধ্বংসের সুন্দরতম নাম

    • Voidcrest, “বুকের মাঝে পাথর চাপা” লাইনটি আপনার রচনায় এমন এক গভীর বেদনার ছবি এঁকেছে যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। আপনি যদি চান, তবে আগুনের এই রূপকটিকে আরও কিছুটা বিস্তারিত বর্ণনা দিয়ে ভাবনার গভীরতা আরও বাড়িয়ে তুলতে পারেন। আপনার কলম থেকে এমন আবেগঘন সৃষ্টি আরও নিয়মিত দেখতে পাবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

  • Profile picture of Rittik Roy (AR07)

    Rittik Roy (AR07) changed their profile picture

    5
    2 Comments

Rittik Roy (AR07)

“আমি মহাশূন্যের পরিত্যক্ত আবর্জনা”

Skip to toolbar