Profile Photo

মোঃ জাহিদুল ইসলাম জীবনOffline

  • jahidulislamjibon
  • আকাঙ্ক্ষার অঙ্কে অনাকাঙ্ক্ষিত তুমি,
    অপ্রাপ্ত সমীকরণ আর অবশিষ্ট আমি..!!
    — জাহিদুল ইসলাম জীবন

  • বিদ্রোহী মন ও বেদনার গান

    জাহিদুল ইসলাম জীবন

    সবার চোখে সফল আমি, হাসিমুখের ছদ্মবেশ, বুকের ভেতর জ্বলে রে ভাই দীর্ঘশ্বাসের শেষ। নজরুলের সেই বিদ্রোহী সুর বাজছে আমার প্রাণে, কে বোঝাবে এই হাহাকার কোন সুদূর অজানায় টানে?

    সাম্যবাদের বাণী ভুলে মানুষ আজ স্বার্থপর, নিজের ঘরের মানুষগুলোও কেমন যেন হয়ে যায় পর। কেউ বোঝে না আমার ব্যাথা, ক…Read More

  • নীল বিষাদ ও অবরুদ্ধ দ্বন্দ্ব
    জাহিদুল ইসলাম জীবন

    আকাশের নীল হাতে জমে ওঠে জমাট বিষাদ,
    বাতাসের গায়ে লেগে আছে অদ্ভুত অবসাদ।

    রাত্রির ক্যানভাসে একা জোনাকির আলো জ্বলে,
    তটিনীর মৃদু ছন্দে সব অতীত ধীরে গলে।

    আমার এ দুই হাত আজ চরম শূন্যতায় রিক্ত,
    দু’চোখের কোণ জুড়ে জমে থাকা জল সিক্ত।

    বুকভরা নীরবতা নিয়ে অকারণে পথ হাঁটি,
    স্মৃতির এই বন্দরে স…Read More

  • পাওয়ার পরও অবহেলায় হারিয়ে যাওয়ার বেদনা আর না পাওয়ার আজন্ম আক্ষেপ—এই দুইয়ের মাঝেই আমাদের পুরো গল্পটা শেষ হয়ে গেল।

    — জাহিদুল ইসলাম জীবন

    3
    4 Comments
    • লেখাটা পড়েই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। অনেক গভীর আর বাস্তব একটা অনুভূতির কথা শেয়ার করলেন আপনি। এই আজন্ম আক্ষেপের কষ্টটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।

    • পুরো সম্পর্কের গল্পটা যেন এক বাক্যেই বলে দিলেন।

    • “পাওয়ার পরও অবহেলায় হারিয়ে যাওয়ার বেদনা আর না পাওয়ার আজন্ম আক্ষেপ”—আপনার লেখা এই লাইনটি হৃদয়ের গভীর স্পর্শ ছুঁয়ে যায়। বিষণ্ণতা আর অপূর্ণতার এই সুন্দর প্রকাশভঙ্গিটি পাঠক হিসেবে আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। মনের এমন সব নিবিড় অনুভূতিগুলো আপনি নিয়মিত লিখে যান, এমন সুন্দর লেখার অপেক্ষায় থাকলাম।

    • কোন কিছু পাওয়ার পরে আমরা মূল্য দেইনা এটাই আমাদের জীবনের চিত্র।

  • পরের ওপর ভরসা করে বেঁচে থাকার চেয়ে, একা থেকে নিজের ভেতরের আসল শক্তিকে চিনে নেওয়া অনেক বড় সাহসিকতা।

    — জাহিদুল ইসলাম জীবন

    2
    4 Comments
    • অন্যের ছায়া ছেড়ে নিজের অন্তর্গত শক্তিতে দাঁড়ানোই নিঃসঙ্গ জীবনের সবচেয়ে সাহসী বিজয়…..🤍🖤

    • মোঃ জাহিদুল ইসলাম জীবন, আপনার লেখা কথাগুলো একদম মনের মতো হয়েছে। নিজের ওপর ভরসা রাখার চেয়ে বড় সাহস আর কী হতে পারে! আপনি কি ব্যক্তিগত জীবনে এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে একা থাকাই সঠিক সিদ্ধান্ত ছিল?

    • নিজের শক্তিকে চিনুন, নিজের পথ নিজেই তৈরি করুন। দারুন বলেছেন।

    • আপনার লেখা ‘পরের ওপর ভরসা করে বেঁচে থাকার চেয়ে, একা থেকে নিজের ভেতরের আসল শক্তিকে চিনে নেওয়া অনেক বড় সাহসিকতা’—এই চমৎকার কথাটি মনের গভীরতাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, তাই আপনার এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও স্বচ্ছ চিন্তার প্রকাশ ধরে রেখে প্রতিনিয়ত এমন সুন্দর সব ভাবনা আমাদের সাথে ভাগ করে নিতে থাকুন।

  • যাদের জীবন থেকে যাওয়ার ইচ্ছেটা আগেই মনে পাকা করা থাকে, তাদের শত যত্নেও আর ধরে রাখা যায় না। কারণ কঠিন বাস্তব এটাই যে, যে চলে যায়, সে আর কোনোদিন ফিরে আসে না।

    — জাহিদুল ইসলাম জীবন

    2
    4 Comments
    • মোঃ জাহিদুল ইসলাম জীবন, আপনার লেখা এই কথাগুলো ভীষণ সত্যি আর মনের ভেতর এক অন্যরকম হাহাকার তৈরি করে গেল।

    • সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেরই ইচ্ছা লাগে; একার চেষ্টায় সব সম্পর্ক বাঁচে না।

    • মোঃ জাহিদুল ইসলাম জীবন, জীবনের এমন গভীর ও বিষণ্ণ সত্যের প্রকাশ প্রতিটি পাঠককে গভীরভাবে স্পর্শ করে যায়, তাই আপনার কলম থেকে এমন আরও অনুভবপূর্ণ লেখা নিয়মিত পাওয়ার অপেক্ষায় রইলাম।

    • যে চলে গেছে তার ফিরে আসার চিন্তা করাও ঠিক না।

  • মহাকালের শেষ ক্যানভাস

    লেখক: কালপুরুষ

    প্রথম পর্ব: প্রচ্ছন্ন প্রান্তর

    অনন্ত মহাকালের নির্জন প্রহরে, পৃথিবীর এক বিচ্ছিন্ন ও গূঢ় জনপদের প্রান্তে প্রচ্ছন্ন হয়ে ছিল এক অতিকায় প্রাক-ঐতিহাসিক প্রাসাদ। ধূলিধূসরিত সেই ভবনের নিভৃত কক্ষে বহু বছর ধরে নিবিষ্ট ছিলেন এক প্রবীণ চিত্রশিল্পী, নাম যাঁর অয়স্ময়। জরাগ্রস্ত কায়ায় প্রবীণতার দাগ স্পষ্ট হল…Read More

    2
    4 Comments
    • মুক্তির রঙে আঁকা এক অনন্য আত্মত্যাগের গল্প….🖤

    • মুক্তির প্রকৃত অর্থটা গল্পের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে 😌🕊️

    • আপনার লেখাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম, বিশেষ করে শেষ মুহূর্তের বর্ণনাটা এতোটাই সুন্দর আর গভীর যে মনটা ভালো হয়ে গেল।

    • আপনার বর্ণনায় অয়স্ময়ের সেই নিঃসঙ্গ অপেক্ষার মুহূর্তগুলো ও পাখির ডানায় মুক্তির আকুলতা পাঠককে এক গভীর আবেগময় জগতে নিয়ে যায়। আপনি চাইলে গল্পের এই আবেগী টান বজায় রেখে পরবর্তী পর্বগুলোতে চিত্রশিল্পীর জীবনের অন্য কোনো অজানা দিক আরও কিছুটা বিস্তারিতভাবে ফুটিয়ে তুলতে পারেন, যা আপনার চমৎকার লেখার মানকে আরও সমৃদ্ধ করবে।

  • নীরব দেয়াল( প্রথম খণ্ড) – পর্ব 4
    পর্ব ৩: সুতোর টান ও বিষাক্ত চমক

    রাতের শেষ প্রহরে জানালার গ্রিল ধরে বর্ষা কতক্ষণ দাঁড়িয়ে ছিল, তার হিসাব তার নিজের কাছেও নেই।
    বাইরে বটগাছের নিচের সেই কালো ছায়াটা একসময় গাঢ় অন্ধকারে মিলিয়ে গিয়েছিল, কিন্তু শাদমান এজাজের সেই বুক কাঁপানো ভয়েসটা বর্ষার কানের ভেতর একটানা বাজছিল—

    ”কাল সকালে তোমার বাপ…Read More

    3
    3 Comments
    • বর্ষার প্রতিশোধের খেলায় শাদমান কোন ভূমিকায়—এটাই এখন বড় প্রশ্ন।

    • ভয়টাই আসল অস্ত্র বাকি কাজ মানুষ নিজের হাতে করে ফেলে…..🤍🖤

    • দারুণ সাসপেন্স👌😯

  • নীরব দেয়াল( প্রথম খণ্ড) – পর্ব 3
    পর্ব ২ : বন্ধ ঘরের বিষ ও চোখের ভাষা

    কালো গাড়িটা ধুলো উড়িয়ে গ্রামের আঁকাবাঁকা রাস্তার মোড়ে মিলিয়ে গেল। কিন্তু শাদমান এজাজের সেই গম্ভীর, থমথমে গলাটা যেন বাতাসের সাথে পেঁচিয়ে বর্ষার কানের লতি ছুঁয়ে রয়ে গেল।

    “ভেতরের দানবটাকে আর কতদিন ওই মিষ্টি হাসির নিচে আটকে রাখবে, বর্ষা?”

    বর্ষা গাছের নিচে স্থির…Read More

    3
    2 Comments
    • এই পর্বে বর্ষার মানসিক অন্ধকারটা আরও গভীর হলো। গল্পের টানও বাড়ছে।

    • নিজেকে রক্তাক্ত করেই বর্ষা সামলায় সেই ভেতরের দানবটাকে যা হয়তো কখনো থামবে না…..🤍🖤

  • নীরব দেয়াল( প্রথম খণ্ড) – পর্ব 2
    প্রথম পর্ব: থানের গন্ধ, হাসিমুখ ও বিষাক্ত দেয়াল

    ধানঝুরি বাজারের আঁকাবাঁকা গলিটায় রোদের তাপ থমকে থাকে।

    দুপুরের ভ্যাপসা গরম আর ধুলাবালির সাথে ‘রহমান ক্লথ স্টোর’-এর থান কাপড়ের সেই পরিচিত, আঁশটে গন্ধটা মিশে বাতাসের ভারী একটা আবহ তৈরি করেছে। দোকানে রঙিন থানের স্তূপ। গজ ফিতা দিয়ে থান কাপড় মাপা হচ্ছে, আর…Read More

    3
    1 Comment
    • বর্ষা চরিত্রটি একইসাথে করুণ, অস্বস্তিকর আর কৌতূহলোদ্দীপক।

  • নীরব দেয়াল

    #নীরব_দেয়াল

    #জাহিদুল_ইসলাম_জীবন

    স্ক্রিপ্ট রাইটার: আতিয়া_জান্নাত_বর্ষা

    জনরা: ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার

    উৎসর্গ
    যাদের মনের নীরব চার দেয়ালে প্রতিদিন শত শত অবদমিত যন্ত্রণা আর হাহাকার আছড়ে পড়ে, কিন্তু মুখের চঞ্চল হাসির আড়ালে সেই অন্ধকারকে বিশ্ববাসী টের পেতে দেয় না—সেই সকল গোপন সাই…Read More

    5
    5 Comments
    • মানুষের মনের অগোছালো অন্ধকার কোণগুলোকে আপনি যেভাবে শব্দের বুননে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই আমাদের অনেককেই ভাবতে বাধ্য করবে। জীবনের কঠিন বাস্তবতাকে এমন টানটান উত্তেজনার মধ্য দিয়ে উপস্থাপন করার ধারাটি দারুণ, তাই আপনার এই সৃষ্টিশীল যাত্রায় নিরন্তর শুভকামনা রইল।

    • গল্পের ইনট্রো পড়েই গায়ে কাটা দিচ্ছে, বাকি অংশটার জন্য অপেক্ষায় রইলাম!

    • নীরবতার আড়ালেই জন্ম নেয় সবচেয়ে ভয়ংকর বিদ্রোহ, প্রতিশোধ যেখানে রক্তহীন কিন্তু সবচেয়ে গভীর…..🖤

    • মোঃ জাহিদুল ইসলাম জীবন, লেখাটার কনসেপ্ট আর ডার্ক ভাইবটা জাস্ট অসাধারণ লেগেছে। মানুষের মনের এমন অদ্ভুত সব অন্ধকার দিক নিয়ে পড়ার আগ্রহ সবসময়ই আমার বেশি থাকে। পুরো গল্পটা পড়ার জন্য এখন ভীষণ এক্সাইটেড হয়ে আছি।

    • শুরুটা বেশ রহস্যময়।

  • পৃথিবীর সবচেয়ে বিশ্রী আবদার হলো— ‘আমার সাথে কথা বলো, আমার কষ্ট হচ্ছে।’ কারণ কষ্টের দিনে যাকে সবচেয়ে বেশি দরকার হয়, সে-ই সবথেকে বেশি অধরা থাকে।

    4
    2 Comments
    • মোঃ জাহিদুল ইসলাম জীবন, আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল। মানুষের এই অদ্ভুত স্বভাবের পেছনে ঠিক কী কারণ কাজ করে বলে আপনি মনে করেন? আপনি সময় পেলে অন্যদের লেখাগুলোয় লাইক-কমেন্ট করে আমাদের এই গ্রুপটাকে একটু সরগরম রাখার চেষ্টা করবেন।

    • মোঃ জাহিদুল ইসলাম জীবন, কষ্টের গভীর মুহূর্তগুলোকে আপনি যে শৈল্পিক অনুভূতির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই হৃদয়ে দাগ কাটার মতো। আপনার এই সুন্দর লেখনীটি গ্রুপে আমাদের একে অপরের পোস্টগুলোতে লাইক ও মন্তব্যের মাধ্যমে আরও প্রাণবন্ত করে তোলার অনুরোধ রইল।

  • আঠারো বছরের হাহাকার
    জাহিদুল ইসলাম জীবন

    আঠারোটি বসন্ত যে আগলে রাখল মোরে,
    আমি তারে হারিয়ে ফেললাম নিজের অবহেলা ডোরে।
    শৈশব থেকে কৈশোরের সেই হাসি-ঠাট্টার দিন,
    তার যত যত্ন ছিল, পরিশোধহীন অমূল্য ঋণ।

    প্রতিটা রাতে যে চোখে আমি এনেছিলাম জল,
    বুঝিনি তখন তার হাহাকার, মনের নদীর তল।
    কত আড়ি, কত ঝগড়া, ছিল কত অবুঝ মান,
    আমি অন্ধ হয়ে ভেঙেছ…Read More

    2
    3 Comments
    • আপনার লেখনীতে ফেলে আসা দিনগুলোর প্রতি যে গভীর আক্ষেপ ফুটে উঠেছে তা পাঠক হিসেবে আমাকে দারুণভাবে স্পর্শ করেছে। স্মৃতির অতল গহ্বর থেকে তুলে আনা এই আবেগগুলো মধুসূদনের কপোতাক্ষ তীরের স্মৃতিকাতরতার মতোই বেশ হৃদয়স্পর্শী ও আপন মনে হয়। আপনার এই অনুভূতির বহিঃপ্রকাশগুলো প্রতিটি ছত্রে আরও কিছুটা অকৃত্রিমভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতে পারেন, কারণ আপন…Read More

    • হারানোর পর ভালোবাসার মূল্য বোঝা—এরচেয়ে কঠিন অনুশোচনা আর হয় না

    • মোঃ জাহিদুল ইসলাম জীবন, “আমি তারে হারিয়ে ফেললাম নিজের অবহেলা ডোরে” – লাইনটা একদম বুকের ভেতর গিয়ে লাগল। আপনার লেখাটা পড়ে খুব নস্টালজিক ফিল করছি, দারুণ একটা অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন। আমাদের এই গ্রুপটা জমিয়ে রাখতে বাকি সবার লেখাতেও একটু লাইক-কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন কিন্তু।

  • [একদিনে সর্বোচ্চ 3টির বেশি লেখা পোস্ট করার কারণে আপনার এই লেখাটির প্রাইভেসি “only-me” করে দেয়া হয়েছে। অর্থাৎ, এই লেখাটি কেবলমাত্র আপনি-ই দেখতে পাচ্ছেন লেখকমঞ্চে। আপনি চাইলে এই লেখাটি ডিলিট করে দিয়ে আগামীদিন নতুন করে প্রকাশ করতে পারেন। লেখালেখি বিষয়ে আমাদের নীতিমালা জানার জন্য ভিজিট করুন: https://toulot.com/nitimala/ ]

    [একদিনে সর্বোচ্চ 3ট…Read More

  • মেঘবালিকার চিঠি

    জাহিদুল ইসলাম জীবন

    আকাশের নীলে আজ বিষাদের ছায়া,
    মেঘবালিকা বুনে চলে মায়ার কুয়াশা।
    বাতাসে ভেসে আসে কার যেন গান,
    দূর অজানায় খোঁজে ব্যাকুল এই প্রাণ।
    শ্রাবণের বৃষ্টিতে ভিজে যায় মন,
    স্মৃতির পাতায় জাগে হারানো সেই ক্ষণ।
    কবেকার কথা ছিল, ছিল কত আশা,
    আজ শুধু রয়ে গেল নীরব ভালোবাসা।
    বুকের গভীরে জমে বেদনার…Read More

    2
    4 Comments
    • আপনার লেখা এই লাইনটা খুব ছুঁয়ে গেল, “মেঘবালিকা তাই লেখে মেঘেরই অক্ষরে, একটু জায়গা দিও তোমার ওই অন্তরে।”

    • খুব সুন্দর, হৃদয় ছোঁয়া!

    • মোঃ জাহিদুল ইসলাম জীবন, আপনার লেখা এই সুন্দর সৃষ্টিতে এক গভীর আবেগ এবং মায়ার ছোঁয়া ফুটে উঠেছে যা প্রতিটি পাঠককে এক অন্যরকম আবেশে জড়িয়ে ধরে। মেঘ আর বৃষ্টির অনুষঙ্গে স্মৃতির যে ছবি আপনি ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো এক অনুভূতি। আপনার এই সুন্দর লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে উঠুক, আপনার জন্য অনেক শুভকামনা রইল।

  • Load More Posts

Friends

Skip to toolbar