-
ইচ্ছে ছিলো একটি চাকরি পেলে
মনের সাথে যুদ্ধের কবিতা আমি আর লিখবো না।ইচ্ছে ছিলো একটি চাকরি পেলে
বিখ্যাত লাইব্রেরীর বিখ্যাত বইগুলো পড়ে
জ্ঞান রাজ্যের জ্ঞান তৃষ্ণা মিটিয়ে নিব।ইচ্ছে ছিলো একটি চাকরি পেলে
আবদ্ধ জীবন থেকে জগৎটাকে ঘুরে দেখব
দুঃখগুলো বন্দি করে পাতালে পাঠাব।ইচ্ছে ছিলো একটি চাকরি পেলে
আমাদের সব দুঃখ জমা দেবো জাদুঘরে,
মাঝেমাঝে অপরিচিত শহরে হব ভবঘুরে।ইচ্ছে ছিলো একটি চাকরি পেলে
প্রেয়সীকে নিয়ে মধ্য রাতে প্যাডেল রিকশায় চড়ব
আর নগরের বিখ্যাত রেস্টুরেন্ট গিয়ে কফি পান করব।ইচ্ছে ছিলো একটি চাকরি পেলে
মা-বাবার মুখে দু মুঠো অন্ন তুলে দিব
ওরস্যালাইন গুলে দিব সময়ে সময়ে।অবশেষে আমি ইহাকে পেয়েছি
এখন মা হাসপাতালে আর আমি ডিউটিতে।একটি চাকরি পেলে
নীরব মোস্তফা-
নীরব মোস্তফা, প্রাপ্তি আর অপ্রাপ্তির মাঝখানের এই বৈপরীত্যটুকু আপনি যেভাবে তুলে ধরেছেন, তা সত্যিই হৃদয়ে গভীর দাগ কেটে যায়। বাস্তব জীবনের এই নিষ্ঠুর বাস্তবতাকে জীবনানন্দ দাশের কোনো কবিতার মতোই বেশ নিবিড়ভাবে অনুভব করা সম্ভব। আপনি নিয়মিত অন্যদের লেখায় লাইক কিংবা কমেন্ট করে আমাদের এই প্ল্যাটফর্মটিকে প্রাণবন্ত রাখতে পারেন।
Friends
Shikha Sarkar
@shikhasarkar
নাজিয়া হাসান চৌধুরী
@naziahasanchy
দ্বীপ সরকার
@dweepsarkar
A.K.M. Hafizur Rahman
@a-k-m-hafizurrahman
Sois Islam
@jagoronorganicgmail-com
Jannatul Ferdous Barsha
@jannatulferdousbarsha
Mishau Marma
@mishaumarma
মোঃ আবু নাছের আখন্দ
@abunaser
Sheram Niranjan
@sheramniranjan


লেখাটা পড়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। বাস্তবতার এই নিষ্ঠুর রূপটা যে কত মানুষের জীবনের গল্প, তা ভেবেই খারাপ লাগছে। এখনকার এই ব্যস্ত আর যান্ত্রিক জীবনে নিজের স্বপ্নগুলো কি তবে এভাবেই হারিয়ে ফেলতে হয়?