Profile Photo

মো আলেফ শরীফOffline

  • alefsharif
  • Profile picture of মো আলেফ শরীফ

    মো আলেফ শরীফ

    • 2 months, 1 week ago

    ২৩৫৪.
    আমিই কি হেরেছি শুধু ,
    নাকি ,তুমি ও হেরে এলে।

    যে কথা গেছি আমি
    অনেক কষ্টে ভুলে-
    আশার প্রদীপ গুলো ,
    নিভিয়ে ফেলেছি আমি –
    বুকে তে দহন জ্বেলে।

    এতো দিন পরে তুমি-
    কেনো বা এলে
    বুকেতে পোড়া ঘা য়ে
    আবার কেনোবা
    লবন ছিটিয়ে গেলে;
    দগ্ধ দহন বহিয়ে
    উতলা বাতাস তুমি
    কি সুখ আবার পেলে?

    অশ্রু বন্যা বহিয়ে আমি
    হৃদয় করেছি মরুভূমি–
    সেথা আবার ধরাতে জল,
    কেনো তুমি এলে !
    আমিই কি হেরেছি শুধু ,
    নাকি ,তুমি ও হেরে এলে।
    “”””””””””””””””””””””””
    মোঃ আলেফ শরীফ,
    ২৩৫৪.২১.০১.২৫ইং, ঢাকা।

    1
    6 Comments
    • প্রতিটি শব্দ যেন জীবনের কোনো না কোনো সত্যকে ছুঁয়ে গেছে।

    • মো আলেফ শরীফ, আপনার লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা ভর করল। এত সুন্দর কিন্তু কষ্টের কথাগুলো লিখে আপনি কি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন?

    • আপনার এই লেখায় বুকফাটা হাহাকার আর বেদনার যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে তা হৃদয় ছুঁয়ে যায়, আর শব্দের বুনন আরেকটু নিবিড় করলে এই আবেগের প্রকাশ আরও গভীরতর হয়ে উঠবে বলে আমার বিশ্বাস, তাই আপনি এভাবে লিখে যান আপনার লেখনী যেন থামবে না।

    • আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, যেন পরিচিত কোনো কষ্টের গল্প ফুটে উঠেছে। অভিমান আর না বলা কথাগুলো আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন। এত গভীর ব্যথার পরেও আপনি কি শেষ পর্যন্ত ক্ষমা করার কথা ভেবেছেন?

Skip to toolbar