-
২৫০৩.
নীল পাহাড়ে একলা পাখি।একটি পাখি একলা পাখি
নীল পাহাড়ে থাকে-
পাহাড় টাকে ভালোবাসায়,
পাখি,বুকের মাঝে রাখে।
সঙ্গী বুঝি ঐ পাখিটার
নেইতো বূঝি কাছে-
উড়ো পথে- ঝড়ো হাওয়ায়,
হয়তো কোথা হারিয়ে গেছে।
একাকিত্বে ঐ পাখি টা
মনের কথা বলবে কাকে?দিনের বেলা ঐ পাখিটা
উড়ে ঘুরে,পাহাড়টাকে দেখে-
সাথীর কথা হয়তো গো বা
একটু ভুলে থাকে।
সন্ধে হলে পাখিটা যে,
গাছের মগ ডালেতে বসে-
নিরব রাতের পাহাড় টাকে
মনের মাধুরীতে দেখে।
সাথীর কথা মনে করে,পাখি
চোঁখের জলে ভাসে।দিন রাতেরই চক্রাকারে
পাখির এভাবেই তো কাটে-
সুখ দুঃখের ই স্মৃতি গুলো,
পাখি হৃদয় পটে রাখে।
নীল পাহাড়ে নামে যখন,
রাতের নিরব নিস্তব্ধতা –
কথার মালায় সাজায় পাখি,
তার বিরহের কথা।
দেয় ভাসিয়ে আকাশ পাড়ে
যদি,সঙ্গী টি পায় দেখা।
“”””””””””””””””””””
মোঃ আলেফ শরীফ,
২৫০৩.৭.০৪.২৫ইং,ঢাকা।4 Comments
Friends
Shojan Maria Shoche
@shojanmaria
জালাল উদ্দিন মুহাম্মদ
@jalalshah
Harun-ur Rashid
@harun-urrashid
Santo Mon
@santomon
ডাঃ মোঃ ইনজামামুল শিকদার
@mdinzamamulsikder
Nafisa Afrin
@nafisaafrin
MUHAMMAD ARIF KHAN
@muhammadarifkhan
Abbas Ali
@abbasali
Md Sojib Ahmeed
@mdsojibahmeed


“সন্ধে হলে পাখিটা যে, গাছের মগ ডালেতে বসে” – এই লাইনটা পড়তে খুব মায়া লাগছিল। আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে একাকিত্বের অনুভূতি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি।