Profile Photo

Tandra PerisOffline

  • tandraperis
  • Profile picture of Tandra Peris

    Tandra Peris

    1 day, 14 hours ago

    চলো, একটু ঘুরে আসি।
    তোমার মনের আনাচে কানাচে,
    আশায় বাঁধা পর্বতে, প্রান্তরে
    দুঃখের সমুদ্রের বিশাল ঢেউয়ের মাঝে
    উদারতার আকাশের নীলিমায়
    অথবা
    ভালোবাসার নীল পদ্ম জলে
    একটু ঘুরে আসি।
    মরুভূমির রুক্ষতার দাপটে
    তৃষ্ণায় ফেঁটে পড়া মাঠের হাহাকারে
    তাল গাছের তাড়ির মাতাল আবেগে
    আর
    গাছের ছায়ার নিরিবিলি একাকিত্ব দেখতে
    চলো না , ঘুরে আসি।

    4
    3 Comments
    • আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে যেন এক টুকরো স্নিগ্ধ বিকেল চোখের সামনে ভেসে উঠল। প্রতিটি শব্দ খুব দারুণভাবে মনের গভীরে গিয়ে একদম ছুঁয়ে গেল। সত্যি বলতে, আপনার এই ভ্রমণের আমেজটা ভীষণ ভালো লেগেছে।

    • “ভালোবাসার নীল পদ্ম জলে
      একটু ঘুরে আসি।” খুব সুন্দর!

    • Tandra Peris, মনের গভীরের আবেগ আর প্রকৃতির রূপের মেলবন্ধনে সাজানো এই নান্দনিক প্রকাশভঙ্গিটি যেন জীবনবোধের এক শান্ত পদচারণা, যা পাঠককে বারবার নিজের অদেখা জগতের সন্ধানে বেরিয়ে পড়ার অদম্য উৎসাহ যোগাবে।

Skip to toolbar