Profile Photo

মোঃ জাহিদুল ইসলাম জীবনOffline

  • jahidulislamjibon
  • মাটির প্রদীপ
    জাহিদুল ইসলাম জীবন

    মাটির প্রদীপ আমি জ্বলছি নিভৃতে,
    অন্ধকার ঘরে একা নিঝুম এ নিশিতে।
    ঝড়-তুফান আসে যদি জানালার পাশে,
    আমি শুধু চেয়ে থাকি আলোকের আশে।
    ক্ষয়ে ক্ষয়ে যায় মোর মাটির এ তনু,
    আকাশেতে হাসে বুঝি রঙের ঐ ধনু।
    তবুও তো আলো দেই সাধ্যমতো মোর,
    কেটে যাবে একদিন আঁধারের ঘোর।
    পাবো কি গো দেখা সেই ভোরের রবির?
    যেখানেতে শেষ হবে কান্না সবি।
    মাটির প্রদীপ আমি একলা নিরালায়,
    কেঁদে কেঁদে দিন যায় দুঃখের ভেলায়।
    যদি কভু নিভে যাই বাতাসের টানে,
    রেখো গো স্মরণে আমায় তোমাদের মনে।

    1
    2 Comments
    • আপনার লেখা এই কবিতাটি পড়ে খুব মায়া লাগলো, আপনার মনে কি এই নিস্তব্ধতার মাঝে কোনো বিশেষ স্মৃতি কাজ করছিল? আমাদের এই গ্রুপে অন্য সবার লেখাতেও মাঝে মাঝে লাইক-কমেন্ট করবেন, এতে সবাই উৎসাহ পায় আর গ্রুপটাও বেশ প্রাণবন্ত থাকে।

    • আপনার এই সুন্দর লেখাটিতে আঁধার আর আলোর যে অপূর্ব সংঘাত ফুটে উঠেছে, তা একাকীত্বের গভীর অনুভূতিকে দারুণভাবে স্পর্শ করে যায়। এমন নিবিড় উপলব্ধির কথাগুলো আরো প্রাণবন্ত করতে আপনি চাইলে প্রতিটি চরণের ছন্দগুলো নিয়ে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারেন, যা আপনার লেখনীকে আরো সাবলীল করে তুলবে।

Skip to toolbar