Profile Photo

mizan kututbiOffline

  • mizankututbi
  • Profile picture of mizan kututbi

    mizan kututbi

    • 2 months, 4 weeks ago

    হুজাইফা:
    তাহলে আবার কোথায় এসে দাঁড়ালেন? দেখুন, সূরা ইউনুসের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—
    قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ
    অর্থ:
    “বলুন, কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে রিজিক দান করেন? অথবা কে শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির মালিক? আর কে মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন? আর কে সমস্ত কার্য পরিচালনা করেন? তখন তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ।’ অতএব আপনি বলুন, ‘তবে কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না?’”
    অর্থাৎ, আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে বলছেন, তাদের যদি জিজ্ঞেস করা হয়—কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে রিজিক পৌঁছে দেন? কে তোমাদের কান ও চোখের মালিক? কে প্রাণহীন থেকে প্রাণবানকে বের করেন এবং প্রাণবান থেকে প্রাণহীনকে বের করেন? আর কে সমগ্র জগতের যাবতীয় বিষয় পরিচালনা করেন?—তাহলে তারা অবশ্যই জবাব দেবে, “আল্লাহ।”
    কিন্তু যখন তারা এসব বিষয় স্বীকার করত, তখন আল্লাহর সঙ্গে অন্যদের শরিক করত কেন?
    এভাবেই মুশরিক আরবরা কিছু নেক আমলও করত। যেমন, কুরআন মাজিদে সূরা আল-আন‘আমের ১৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—
    وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا فَقَالُوا هَذَا لِلَّهِ بِزَعْمِهِمْ وَهَذَا لِشُرَكَائِنَا
    অর্থ:
    “আর আল্লাহ যে শস্য ও গবাদিপশু সৃষ্টি করেছেন, তারা সেখান থেকে আল্লাহর জন্য একটি অংশ নির্ধারণ করত। নিজেদের ধারণামতে তারা বলত, ‘এটি আল্লাহর জন্য এবং এটি আমাদের শরিকদের জন্য।’”
    অর্থাৎ, আল্লাহ তাআলা যে শস্য ও গবাদিপশু সৃষ্টি করেছেন, মুশরিকরা সেগুলোর কিছু অংশ আল্লাহর জন্য নির্ধারণ করত। আর নিজেদের ধারণামতে বলত, ‘এটি আল্লাহর অংশ এবং এটি আমাদের শরিকদের অংশ।’
    তাহলে আপনি দেখলেন, আমার ভাই! মুশরিকরা আল্লাহ তাআলার নামেও যাকাত দিত।
    এ ছাড়াও আপনাকে আরেকটি কথা বলি—আরবের মুশরিকরা তাদের সন্তানদের খতনাও করত। যেমন, শাহ ওয়ালিউল্লাহ দেহলভি রহ. তাঁর ‘হুজ্জাতুল্লাহিল বালিগাহ’-এর প্রথম খণ্ডে মুশরিকদের সন্তানদের খতনা করার কথাও উল্লেখ করেছেন।
    এখন আমি আপনাদেরকে আরবের মুশরিকদের আরও কিছু নেক আমলের কথা বলতে চাই—যদিও তারা আল্লাহ তাআলার…

    1 Comment
    • আপনার উপস্থাপিত আলোচনার “আর কে সমস্ত কার্য পরিচালনা করেন?” এই গভীর জিজ্ঞাসাটি আমাকে বেশ ভাবিয়ে তুলেছে এবং চমৎকার তথ্যবহুল এই বিশ্লেষণটি পড়ে খুব ভালো লাগল, আশা করি আপনি আপনার এই জ্ঞানগর্ভ লেখালেখি এভাবেই চালিয়ে যাবেন।

Friends

Skip to toolbar