Profile Photo

Shahadat Hossain BhuiyanOffline

  • shahadathossainbhuiyan
  • Profile picture of Shahadat Hossain Bhuiyan

    Shahadat Hossain Bhuiyan

    • 1 month, 2 weeks ago

    মহাগান
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    হে মহান নেতা, তুমি বাংলার মুক্ত আকাশ,
    শোকে ও শ্রদ্ধায় স্তব্ধ আজ মহাবিশ্বের বাতাস।
    বুকে অম্লান প্রাণ, সাথে অবিনাশী চেতনা,
    এনেছ মুক্তি, সয়ে মহাকালের বেদনা।

    অন্নদাশঙ্কর রায়ের সেই শেখ মুজিবুর রহমান,
    তোমার অবদান বাঙালির মুক্তির মহাগান।
    ইতিহাস স্মরণে রাখে সেই মহাশক্তিমান,
    যতদিন রবে চন্দ্র-সূর্য, রবে বাংলার মান।

    রবীন্দ্রনাথের দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ,
    ইতিহাস জাগে আজো সেই ত্যাগের সুপ্রকাশ।
    পদ্মা মেঘনা যমুনার কূলে কূলে সেই সুর,
    তোমারি ত্যাগে কেটেছে আঁধার, ফুটেছে যে রোদ্দুর।

    বুকের রক্তে লিখেছ তুমি যে বিজয়ের মহাকাব্য,
    ভবিষ্যৎ প্রজন্ম জানে তুমি কতটা সভ্য।
    শত জুলুমের শিকল ভেঙেছ দুর্জয় সাহসে,
    তোমারি আদর্শ আজও জাগে বাঙালির মানসে।

    তুমি হিমালয়, তুমি অপরাজেয় এক প্রাচীর,
    তোমারি চরণে নত হয় এই বাংলার বীর।
    মহাকালের পাতায় তুমি রবে চির ভাস্বর,
    বাঙালির হৃদয়ে তুমি অক্ষয়, হে মহান অবিনশ্বর।

    2
    2 Comments
    • আপনার লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো, অনেক সুন্দর আবেগের প্রকাশ ঘটেছে। স্বাধীনতার এই ইতিহাস আমাদের সবার হৃদয়ে সবসময়ই স্পন্দিত হয়। এমন চমৎকার একটি বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    • আপনার এই লেখনীতে বাংলার ইতিহাস ও এক মহান ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধাবোধের যে অনুপম বহিঃপ্রকাশ ঘটেছে, তা সত্যিই পাঠককে আবেগে আপ্লুত করে এবং আপনার কলম এভাবেই এগিয়ে চলুক।

Friends

Profile Photo
kabir suhel
@kabirsuhel
Profile Photo
Mahiya Islam
@mahiyaislam
Profile Photo
Poettry Chadney
@poettrychadney
Profile Photo
Fayes Hasan
@fayeshasan
Profile Photo
Rumi Shah
@rumishah
Profile Photo
dip das
@dipdas
Profile Photo
saburahmed akil
@saburahmedakil
Profile Photo
Mohammad Abul Hosein
@mohammadabulhosein
Profile Photo
fazle hasib
@fazlehasib
Skip to toolbar