Profile Photo

Shahadat Hossain BhuiyanOffline

  • shahadathossainbhuiyan
  • Profile picture of Shahadat Hossain Bhuiyan

    Shahadat Hossain Bhuiyan

    • 1 month, 2 weeks ago

    কালাদানব
    – শাহাদাৎ হোসেন ভূঁইয়া

    দানবের ঘুম ভাঙে প্রলয়ের পাটে,
    রক্তিম ঘাসফড়িং ওড়ে শুধু মাঠে।
    মেঘপঙ্খী দেবীর তরী ভিড়ে ঘাটে,
    অমৃত রাখা থাকে সোনালী কাঠে।

    অনল-অক্ষি মেলে সে যে তাকায়,
    কালান্তক ডানা দুটি বাতাসে ঝাঁকায়।
    ধেয়ে আসে ঘোর আঁধার বনের ওপার,
    চারিদিকে শুরু হয় মহা হাহাকার।

    রাগী খুকি ছুঁড়ে ফেলে রূপার মুড়ি,
    উল্কায় রূপ নেয় খোকাদের ঘুড়ি।
    রূঢ় সূর্য মাথার ওপর দেয় উঁকি,
    সন্ধ্যা হলেই আলো দিয়ে যায় ফাঁকি।

    দানবের মা এলো মহাকাল নিয়ে,
    কদিন পরেই বুঝি হবে তার বিয়ে।
    পাহাড়ী ঈগল ভাজা সুবাসিত ঘিয়ে,
    খেতে বসে সব যেন ভুলে গিয়ে।

    ভয়ে কাঁপে অরণ্যের সব টিয়ে,
    বাঁচতে তারা চায় প্রাণ বাজি দিয়ে।
    দিঘির পাড়ে বসে সভা পণ্ডিত নিয়ে,
    দানব নাশের ফন্দি আঁটে সবাই মিলে।

    2
    3 Comments
    • আপনার লেখা এই কবিতাটির ‘উল্কায় রূপ নেয় খোকাদের ঘুড়ি’ লাইনটি বেশ অন্যরকম আর দারুণ লেগেছে। পুরো কবিতাটা পড়ার সময় মনে হচ্ছিল একটা কাল্পনিক জগতের গল্প দেখছি, খুব ইন্টারেস্টিং লেগেছে বিষয়টি। গ্রুপটিকে প্রাণবন্ত রাখতে মাঝে মাঝে অন্যদের লেখা পড়ে লাইক বা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, এতে সবাই এনকারেজড হয়।

    • আপনার লেখা এই অনুভূতির প্রতিটি স্তরে যে কল্পনার অপূর্ব বিস্তার রয়েছে তা আমাকে মুগ্ধ করেছে, বিশেষ করে দানবের জাগরণ আর রূপার মুড়ি ছুঁড়ে ফেলার দৃশ্যটি মনের পাতায় দারুণ ছবি তৈরি করে। এমন প্রাণবন্ত শব্দের বুনন পাঠকদের কল্পনাশক্তিকে আরও বাড়িয়ে তুলবে বলে আমার বিশ্বাস। অন্য সদস্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করে আমাদের এই আড্ডাকে আরও মুখর ও প্রাণবন্ত রাখার অনুরোধ রইল।

    • শব্দচয়ন আর দৃশ্য ফুটীয়ে তোলা – এ দুইটী খুব ভালো লাগল।

Friends

Profile Photo
kabir suhel
@kabirsuhel
Profile Photo
Mahiya Islam
@mahiyaislam
Profile Photo
Poettry Chadney
@poettrychadney
Profile Photo
Fayes Hasan
@fayeshasan
Profile Photo
Rumi Shah
@rumishah
Profile Photo
dip das
@dipdas
Profile Photo
saburahmed akil
@saburahmedakil
Profile Photo
Mohammad Abul Hosein
@mohammadabulhosein
Profile Photo
fazle hasib
@fazlehasib
Skip to toolbar