Profile Photo

Dr Kazi Anowar Hossain BaghabaroOffline

  • drkazianowarhossainbaghabaro
  • Profile picture of Dr Kazi Anowar Hossain Baghabaro

    Dr Kazi Anowar Hossain Baghabaro

    • 1 month, 2 weeks ago

    *”সাম্যের বিজয়”*
    ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো
    ১৮/০৮/২৬

    সাম্যের অধিকারে ডাকছি ও গো সখি
    এসো সখি একটি কলম বাঁচাই,
    এসো সখি মিলেমিশে দেশের কথা লিখি।
    ভেদাভেদের দেওয়াল ভাঙি, হাতে হাত রাখি ,

    সাম্যের অধিকারে ডাকছি ও গো সখি
    এসো সখি একটি কলম বাঁচাই,
    এসো সখি মিলেমিশে দেশের কথা লিখি। ।

    ধনী গরীব নাই এখানে, নাই তো ছোট বড়ো
    সবার রক্ত লাল, সবার চোখে জল,সাম্যটা ধরো।
    শ্রমিকের ঘামে ভেজা মাটি মোদের মা, মায়ের সম্মানটা রাখি,
    সাম্যের অধিকারে ডাকছি ও গো সখি
    এসো সখি একটি কলম বাঁচাই,
    এসো সখি মিলেমিশে দেশের কথা লিখি।

    কলম ধরো সখি, কালির আঁচড়ে সকলকে জাগাও,
    অন্যায়ের বিরুদ্ধে শব্দকে অধিকারের হাতিয়ার বানাও।
    যেখানে মানুষ কাঁদে, সেখানে গান গাও, দুঃখকে দূরে রাখি,
    সাম্যের অধিকারে ডাকছি ও গো সখি
    এসো সখি একটি কলম বাঁচাই,
    এসো সখি মিলেমিশে দেশের কথা লিখি।

    হিন্দু মুসলিম, বাঙালি অবাঙালি সাম্যে থাক বাঘাবারো
    সব নামের পিছে মানুষ পরিচয়
    জানিও বাঘাবারো।
    শিশুর হাসি ফুটুক, ক্ষুধার আগুন নিভুক
    বই খাতা কলমে অন্ধকার ঘুচুক, ও গো সখি

    সাম্যের অধিকারে ডাকছি ও গো সখি
    এসো সখি একটি কলম বাঁচাই,
    এসো সখি মিলেমিশে দেশের কথা লিখি।

    2
    3 Comments
    • সমতার জন্য একসাথে কাজ করার আহ্বান!……………… দারুন!

    • Dr Kazi Anowar Hossain Baghabaro, মানুষের ভেদাভেদ ভুলে সাম্যের সুর ছড়িয়ে দেওয়ার এই আহ্বানটি হৃদয়ে এক অনন্য শান্তির পরশ বুলিয়ে যায়। প্রতিটি পঙ্‌ক্তিতে অসাম্য দূর করার যে আকুতি ফুটে উঠেছে, তা বেশ অনুপ্রেরণামূলক। আপনি চাইলে আরও কিছু গভীর রূপক ব্যবহার করে আপনার এই লিখনশৈলীকে আরও সমৃদ্ধ করে তুলতে পারেন, আপনার পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম।

    • এই মিষ্টি ছন্দ ভাষা ও বক্তব্য ভালো লাগল। শুভেচ্ছা নিন।

Friends

Profile Photo
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
Profile Photo
Ms. Tanha
@ms-tanha
Profile Photo
Md. Kamrul Hasan
@md-kamrulhasan
Profile Photo
Khalid Ahmed Raja
@khalidahmedraja
Profile Photo
Rejwana Khan
@rejwana-khan
Profile Photo
ALAMGIR'S BANGLA CHANNEL
@alamgirsbanglachannel
Profile Photo
Sumon Molla
@sumonmolla
Profile Photo
Omor Faruk Shawon
@shawonsadverse
Skip to toolbar