Profile Photo

বান্টি দেবOffline

  • bantideb
  • অভিমানী পালক
    বান্টি দেব
    ……………………….
    হৃদয়ের রঙে রাঙাব

    হৃদয়ের রঙে রাঙাব চরণ,
    অনুরাগে মন স্নেহ ধন্যের ভুবন।
    তুমি যে মা এক প্রতিমা,
    পূজিব রাঙাচরণ মনের পুষ্পে।
    হৃদয়ের মন্দিরে দেবীর আসনে,
    রাখব তোমায় অন্তমনে।
    লাগতে দেব না কোনো আচড়,
    শক্তিরূপে ভাঙব প্রাচীর;…Read More

    2
    6 Comments
    • মাতৃভক্তিটা দেবীরূপে প্রকাশ করার কৌশলটা সুন্দর😌😌

    • আপনার লেখাটা পড়ে সত্যিই খুব ভালো লাগল, বিশেষ করে মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশের ভঙ্গিটা বেশ দারুণ। এমন সুন্দর করে অনুভূতিগুলো প্রকাশ করার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে। এই কবিতাটি লিখতে আপনার কি কোনো বিশেষ মুহূর্তের কথা মনে পড়ছিল?

    • মায়ের প্রতি আপনার এই গভীর ভক্তি আর ভালোবাসার প্রকাশটুকু পড়ে সত্যিই খুব আবেগপূর্ণ এবং সুন্দর মনে হয়েছে। প্রতিটি চরণে আপনি যেভাবে ভক্তি ও ভালোবাসার চিত্র এঁকেছেন, তা যে কোনো পাঠকের হৃদয়ে এক নির্মল প্রশান্তি পৌঁছে দেয়। আপনার এই চমৎকার লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে আমাদের মাঝে আরও সুন্দর সব সৃষ্টি উপহার দিতে থাকুন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

  • বৈশাখের গর্জন
    বান্টি দেব
    ………………..
    হুংকারে ঝংকারে আকাশের গর্জন
    আকাশের নীল মাথায় এঁকেছে চন্দ্রতিলক,

    হঠাৎ চারদিকে অন্ধকার, কালো ছায়ার আবরণে
    খেলায় মেতেছে বজ্রধ্বনি, আকাশ কেঁপে কেঁপে
    বৈশাখ মাসে ঝড়ের মূর্তি খেলা করে আধো আঁধারে।

    নববর্ষের নেই কোনো আনন্দ আমার গ্রামে
    কালবৈশাখী ঝড় আর পাহাড়ি ঢলে
    কেড়ে নিল কৃষকের সোনার…Read More

    2
    7 Comments
    • বৈশাখের গর্জনে উৎসব মুছে গিয়ে কৃষকের স্বপ্ন ভাসে হাহাকারী জলের স্রোতে…🖤

    • বান্টি দেব, আপনার লেখার “ঈশ্বর আজ মুখ লুকিয়েছে ঐ শহরের গলিতে” লাইনটা একদম মনের ভেতরে গেঁথে গেল, সত্যি খুব বাস্তব একটা পরিস্থিতির কথা ফুটিয়ে তুলেছেন।

    • বৈশাখে সব দুঃখ বেদনা ধুয়ে মুছে সাফ হয়ে যাক, ঘরে আসুক নতুন বছর ।

    • প্রকৃতির রুদ্রমূর্তির সাথে কৃষকের সংগ্রামের এমন হৃদয়স্পর্শী বয়ান বিশেষ করে ‘শ্রম ঘাম সব ব্যর্থ, হেরে গেছে প্রকৃতির কাছে’—এই লাইনটি ভীষণভাবে মন ছুঁয়ে গেল, আর আপনার লেখনীতে ফুটে ওঠা এই কঠিন বাস্তবতার ছবিগুলো যেন অকাল বন্যার ভয়াবহতাকে জীবন্ত করে তুলেছে, তাই এমন আবেগী এবং সমাজ সচেতন লেখা আরও বেশি করে আপনার হাত থেকে পাওয়ার অপেক্ষায় থাকলাম।

  • দেখতে চাই না অত্যাচার
    বান্টি দেব
    …………………..
    আর দেখতে চাই না
    সন্তানহারা মায়ের আর্তনাদ,
    দেখতে চাই না
    ঘা হয়ে যাওয়া অশ্রুশিক্ত নয়ন।

    আর দেখতে চাই না
    পিতার কাঁধে সন্তানের লাশ।

    আমি দেখতে চাই না আর
    রক্তাক্ত রাজপথ,
    পড়ে থাকা রক্তে ভেজা ছেঁড়া জুতো।

    আর দেখতে চাই না
    লাশের মাংস,
    শেয়াল কুকুরে ছিঁড়ে…Read More

    4
    10 Comments
  • মুক্তির পতাকা
    বান্টি দেব
    ……………
    মুক্তির পতাকা তুমি,
    দিয়েছো বাঙালির পরিচয়।
    মুক্তির পতাকা তুমি,
    শহিদের বুকের তাজা রক্তে ভেজা রাজপথ।

    মুক্তির পতাকা তুমি,
    বাঙালির চেতনায় করেছ ঐক্য।
    মুক্তির পতাকা তুমি,
    শত্রু হতে মুক্তি পেতে হাতে নিয়েছ অস্ত্র।
    মুক্তির পতাকা তুমি,
    বুঝিয়েছ আমরা বাঙালি আমরা স্বাধীন।

    মুক্তির প…Read More

    1
    5 Comments
    • বান্টি দেব, আমাদের পতাকার ইতিহাস নিয়ে আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো। পতাকা তৈরির পেছনের এই সুন্দর তথ্যগুলো আপনার মাথায় কীভাবে এলো?

    • বান্টি দেব, পতাকার ইতিহাস ও মর্যাদাকে এত সুন্দর আবেগের সাথে ফুটিয়ে তুলেছেন যে তা প্রতিটি বাঙালির মনে দেশপ্রেমের শিহরণ জাগিয়ে তোলে। আপনি যদি পরের লেখায় পতাকা নিয়ে কোনো ছোট ব্যক্তিগত স্মৃতির বর্ণনা যোগ করেন, তবে তা হয়তো আরও প্রাণবন্ত হয়ে উঠবে। আমাদের এই গ্রুপে আরও সজীব ও প্রাণবন্ত পরিবেশ বজায় রাখতে অন্য সদস্যদের লেখায় আপনার ভালো লাগার প্রতিক্রিয়া এ…Read More

  • স্বাধীনতা
    বান্টি দেব
    ……………………..
    স্বাধীনতা তুমি অমর কীর্তি,
    দিয়েছ আমাদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।
    স্বাধীনতা পেয়েছি আমরা,
    হারিয়ে লক্ষ মহাপ্রাণ।

    স্বাধীনতা তুমি লক্ষ বাঙালির,
    রক্তের বিনিময়ের নাম।
    স্বাধীনতা তুমি মুক্তি প্রাপ্তির সঞ্চার,
    আমাদের সংগ্রাম।

    স্বাধীনতা তুমি মোক্ষপ্রাপ্ত বিহগের মতো,
    গাও যে বাংলার গান।…Read More

    4
    6 Comments
    • বান্টি দেব, আপনার কবিতার “স্বাধীনতা তুমি পরবশতার নিগড় ছিঁড়ে, করেছ যে আমাদের স্বাধীন” লাইনটি পড়ে একদম গায়ে কাঁটা দিয়ে উঠল। লেখাটা খুব চমৎকারভাবে আমাদের স্বাধীনতার আবেগকে ফুটিয়ে তুলেছে। গ্রুপের বাকি সবার লেখাতেও একটু লাইক-কমেন্ট করে সক্রিয় থাকবেন, এতে সবাই বেশ উৎসাহ পায়।

    • স্বাধীনতা লাখো শহীদের রক্তের বিনিময়ে ।

    • বান্টি দেব, আপনার এই লেখায় ফুটে ওঠা দেশপ্রেম এবং আবেগের গভীর প্রকাশ আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। বিশেষ করে রক্ত দিয়ে কেনা স্বাধীনতার সেই করুণ ও গৌরবময় চিত্রগুলো যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা পড়তে খুব ভালো লাগল। আপনি এভাবেই আরও নতুন নতুন সুন্দর অনুভূতির কথা লিখে যান, আপনার লেখনী আরও প্রাণবন্ত হয়ে উঠুক।

  • ফিরে এসেছি স্বাধীনতায়
    বান্টি দেব
    ……………………….
    আমি শুনেছি মাগো যুদ্ধের কথা
    দেখিনি দুনয়নে,
    অসহায় মায়ের দুচোখের জল
    মুছে দিতে পারিনি।
    মুক্তির পতাকা হাতে নিয়ে
    জয় বাংলা বলিনি,
    রাজপথে মিছিলে স্বাধীনতার
    স্লোগান ধরিনি,
    আমার জন্ম যে মা
    তখনো হয়নি।
    আমি শুনেছি মাগো যুদ্ধের কথা
    দেখিনি দুনয়নে,
    মায়ের…Read More

    3
    8 Comments
    • মুক্তির পতাকা উড়িয়ে চলি নতুন আকাশে

    • আপনার লেখায় ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধাবোধ এবং বর্তমান প্রজন্মের আবেগ অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। মাঝখানের অনুচ্ছেদগুলোতে আরও কিছু নতুন উপমা যোগ করলে এই অনুভূতিগুলো পাঠকদের হৃদয়ে আরও গভীরভাবে দাগ কাটত বলে আমার মনে হয়। আপনি এভাবেই মনের মাধুরী মিশিয়ে লিখে যান, কারণ আপনার শব্দের গাঁথুনি আমাদের মুগ্ধ করে রাখে।

    • না দেখেও মুক্তিযুদ্ধের স্মৃতি বুকে ধারণ করে স্বাধীনতার পতাকায় ফিরে আসার আকুলতা গভীরভাবে স্পর্শ করে…🖤

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতি হলো, সত্যি বলতে এই অনুভবের জায়গাটা থেকে আপনার কি আর কোনো লেখা আছে? আমাদের এই গ্রুপের বাকি সবার লেখাতেও একটু লাইক-কমেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকবেন, তাহলে সবাই আরও নতুন কিছু লেখার উৎসাহ পাবে।

  • এই ভালোবাসা তো সেই ভালোবাসা নয়।
    বান্টি দেব
    ………………….
    তোমার সোনালি চুলের ঝাপটায়
    মনে ভালোবাসা জাগে,
    ভালোবাসা বলতে তুমি কী বোঝো?

    এই ভালোবাসা তো সেই ভালোবাসা নয়,

    এই ভালোবাসা কোকিলের কুহু শব্দে
    বসন্তের গানে পাগল নৃত্য করে কৃষ্ণচূড়া ফুল।
    এই ভালোবাসা তো বরষার আকাশে
    কালো মেঘের চন্দ্রহারা ক্রন্দন,
    এই ভালোবাসা তো পাহাড়…Read More

    3
    9 Comments
    • বান্টি দেব, আপনার লেখা “এই ভালোবাসা তো মা-মাটির রক্তে লেখা স্বাধীনতার প্রাণ” এই অংশটি আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে এবং এর প্রতিটি রূপক সত্যিই অসাধারণ। অনুভূতির এমন গভীর আর নান্দনিক প্রকাশ আপনার লেখনীকে সত্যিই অনন্য করে তুলেছে। আপনি অন্য সদস্যদের লেখাগুলোতেও নিয়মিত লাইক ও গঠনমূলক মন্তব্য করে আমাদের এই সুন্দর প্ল্যাটফর্মটিকে আরও প্রাণবন্ত রাখতে স…Read More

    • এই ভালোবাসা ব্যক্তিমানসের আবেগ পেরিয়ে প্রকৃতি, মাটি ও স্বাধীনতার রক্তে লেখা এক অনন্ত অঙ্গীকার…🖤🖤

    • ভালোবাসাকে এত সুন্দরভাবে প্রকৃতি, দেশ আর স্বাধীনতার সঙ্গে মিলিয়ে দেখানো দারুণ লেগেছে 😌🌿

    • আপনার লেখা ‘এই ভালোবাসা তো মা-মাটির রক্তে লেখা স্বাধীনতার প্রাণ’ লাইনটা পড়ে সত্যিই খুব ভালো লাগল, খুব দারুণ লিখেছেন আপনি।

    • এই ভালবাসা মনের গহীনে লুকোচুরি খেলা দারুণ ।

  • Profile picture of বান্টি দেব

    বান্টি দেব changed their profile picture

    1
    1 Comment
    • শব্দের এই মায়াবী ভুবনে আপনার যাত্রা হোক সুন্দর ও সৃষ্টিশীল….🖤🖤

  • অতঃপর মানুষ
    বান্টি দেব
    …………………………..
    বাস্তুভিটায়
    আমি বৌদ্ধ, আমি খ্রিষ্টান, মুসলিম
    আবার আমিই সনাতন সেই বোধ:
    চাই শাস্তি, চাই মুক্তি চাই না রক্ত, চাই না হতে বন্দি।
    আদৌ কি সেই সত্তা জেগেছে মানুষের হৃদয়ে?
    আমি মন্দির বুঝি না, মসজিদ বুঝি না বুঝি না গির্জা-প্যাগোডা:
    ধর্ম বুঝি না, বর্ণ বুঝি না বুঝি না মোহ লালসা, প্রেমের…Read More

    3
    11 Comments
    • আপনার কবিতায় অর্থ শুধু পংক্তিতে নেই, পংক্তির ফাঁকেও ছড়িয়ে আছে।

    • বান্টি দেব, আপনার এই লেখায় মানুষের অকৃত্রিম রূপ এবং অসাম্প্রদায়িক চেতনার যে বহিঃপ্রকাশ ঘটেছে, তা অত্যন্ত গভীর ও হৃদয়স্পর্শী। মানুষের দুঃখ-কষ্টের সাথে নিজেকে মিলিয়ে নেওয়ার এই সুন্দর ভাবনাগুলো পাঠকদের মনে গভীর দাগ কাটবে, তাই নিয়মিত এমন গভীর বিষয় নিয়ে লিখে যান।

    • বান্টি দেব, আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, খুব সুন্দরভাবে মানুষের আসল পরিচয় তুলে ধরেছেন। আজকালকের অস্থির সময়ে এমন গভীর ও মানবিক চিন্তার বহিঃপ্রকাশ খুব দরকার ছিল। আপনি গ্রুপের সবার লেখায় একটু লাইক আর কমেন্ট করলে কিন্তু আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।

    • ধর্ম-বর্ণের সব সীমানা ভুলেই শেষমেশ মানুষ মিশে যায় সেই একই মাটিতে…..🤍🖤

    • এটা সত্যি কথা এদেহ একদিন মাটিতে বিলীন হবে।

  • পৃথিবীতে সবচেয়ে বড়ো শত্রু নিজেরই ভিতর,
    যে তিলে তিলে হৃদয় ভাঙে কাঁচের টুকরোর মতো।…… বান্টি দেব

    2
    6 Comments
    • নিজের ভেতরের যুদ্ধটাই সবচেয়ে নিঃশব্দ, সবচেয়ে গভীর ক্ষত রেখে যায়…..🤍🖤

    • কথাটা একদম সত্যি বলেছেন, নিজের মনের সাথে লড়াইটাই আসলে সবচেয়ে কঠিন। আপনার এই লেখাটা খুব গভীর আর একদম মনের কথা মনে হলো।

    • ‘যে তিলে তিলে হৃদয় ভাঙে কাঁচের টুকরোর মতো’—এই অসাধারণ পঙক্তিটির মাধ্যমে আপনি মনের গহীনের যে নিদারুণ সত্য ফুটিয়ে তুলেছেন তা সত্যিই গভীর এবং হৃদয়স্পর্শী, তাই আপনার এই অনন্য ভাবনার প্রকাশ যেন আগামী দিনেও এভাবেই অব্যাহত থাকে।

  • Profile Photo
    Osman Gani
    @osmangani
  • অসমাপ্ত দীর্ঘশ্বাস
    বান্টি দেব
    ………………………………….
    কে বলল আমি একা? আমি তো একা নই।
    এই বালুমাখা পথের ধুলো, আমায় সঙ্গী করে নিয়েছে।
    এই ধুলো, কত না রক্তপীত মিশ্রিত সনদ
    কত না বহন করেছে নীল লাশের স্তূপ,
    আবার ঘুমিয়ে আছে এই বালুমাখা মাটিতে
    আমার আপনজনের মুখ।
    আমায় সঙ্গ দেবে বলে, তারারাও খসে পড়ে
    আমার দ্বারপ্রান্তে এসে ব…Read More

    3
    8 Comments
    • একাকীত্বকে অস্বীকার করে ধুলো তারা আর গণকবরের সঙ্গেই খোঁজা এক নিঃসঙ্গ মিলন…..🤍🖤

    • ধুলোমাটির মধ্যেও ইতিহাসের ভার বহন করার কথাটা তীব্র😊😌

    • বান্টি দেব, লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা আর গভীর অনুভূতি কাজ করছে। এমন সব করুন সত্য আর না বলা কথাগুলো আপনি কীভাবে এতো সুন্দর করে গুছিয়ে লিখলেন?

    • বান্টি দেব, “জোনাকিরাও শান্তির আলোয় পথ দেখায় হাজারো গণকবরের”—এই চরণটি গভীর বিষণ্ণতা আর স্মৃতির সংবেদনশীলতায় এক অদ্ভুত আবহ তৈরি করেছে, আর আপনার লেখনীতে উঠে আসা এই নিঃসঙ্গতার সাথে মিশে থাকা প্রকৃতির সান্নিধ্য যেন রবার্ট ফ্রস্টের বনবাসের নির্জনতার মতো এক অবিস্মরণীয় অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়, তাই আপনি এভাবেই শব্দের বুননে আবেগের গভীরতা…Read More

  • সূর্যের বুক
    বান্টি দেব
    ——————-
    যদি প্রশ্নের তিরে রক্তাক্ত করি জাতির বিবেক
    তবু উত্তর আড়ালেই অসমান্তের চিহ্ন আঁকবে
    অদৃশ্য স্রষ্টার বুকে,
    শূন্য পৃথিবীর গর্ভে মানবের শুধু
    হিংসা, অহংকার আর আধিপত্যের
    হয়েছে শুধুই প্রসব ব্যথা।
    আদৌ কি পেরেছে কেউ
    পূর্ণ করতে দম্ভের চূড়া?
    হয়েছে সব…Read More

    3
    8 Comments
    • মানবতার প্রতি এই আহ্বান হৃদয়ে গেঁথে থাকবে অনেকদিন।

    • বান্টি দেব, মানুষের দম্ভ ও জীবনের অসারতা নিয়ে আপনার এই গভীর ভাবনাগুলো একইসাথে হৃদয় ছুঁয়ে যাওয়া এবং অত্যন্ত সময়োপযোগী। বিভেদ ভুলে অভিন্ন গন্তব্যে পৌঁছানোর যে আকুতি আপনি ফুটিয়ে তুলেছেন, তা অনেকটা রবীন্দ্রনাথের মানবতাবোধের ছোঁয়ার মতো গভীর এক শান্তির বার্তা দেয়। এমন সুন্দর আর জীবনঘনিষ্ঠ কথাগুলো আরও লিখে যান, আপনার লেখনী আমাদের ভাবনার জগতকে প্রত…Read More

    • হিংসা ও আধিপত্যের অন্ধ উল্লাস পেরিয়ে মানবতার একসূত্রে বাঁধা জীবনই শান্তির শেষ আশ্রয়…..🤍🖤

    • বান্টি দেব, মানুষের ভেতরের এই অহেতুক দ্বন্দ্ব আর অহংকার নিয়ে আপনার লেখাটা বেশ গভীর ছিল, তবে আপনি কি সত্যিই মনে করেন পৃথিবী থেকে এই বিভেদ কোনোদিন পুরোপুরি মুছে ফেলা সম্ভব?

  • জননী তোমার আহ্বান
    বান্টি দেব
    —————————
    হে জননী-
    তুমি দেখো, দেখো বিদ্রোহাচরণ ভালোবাসা
    আজ আকাশমণি কিছু শোক আর নতুন বিজয়ে সেজেছে। আবির রাঙা সূর্য হাসে দেখো যুদ্ধের বিজয়ে।
    আকাশ পথে নেই কোনো শব্দচয়ন, স্তব্ধময় বিজয়ের হাসি
    মুক্ত প্রেমে শিশিরস্নাত ঘাসের মিলনের সৃষ্টি,
    ঝরে যাওয়া ফুল নূতন প্রাণের আশায়
    ফুটে উঠল যুদ্ধের ঘনঘ…Read More

    2
    4 Comments
  • জীবন্ত যজ্ঞ
    বান্টি দেব
    …………..
    আমাকে মুক্তি দে মা তুই
    এই শ্মশানপুরীর তাণ্ডবলীলা থেকে
    মানুষের দেহ দিয়ে যজ্ঞ সাজানো,
    জ্বলন্ত চিতা চারদিকে দাউদাউ করে
    এ কোন জাতি মা?
    হিংসার অনলে ছারখার করে?
    বাতাসে উড়ে বেড়ায় আগুনের শিখা,
    জ্বলন্ত দেহের গন্ধ আর হাড় ফোটানো শব্দে
    নাচে দেখো মা-
    তারা আরো রক্ত ঢেলে চিতার আগুন বাড়িয়ে তোলে।
    মৃ…Read More

    4
    10 Comments
  • রক্তমাখা প্রিয়তমা
    বান্টি দেব
    ———————————
    আমি তোমাকে যতবার দেখেছি তোমার গভীরে হারিয়েছি বারবার
    রহস্যে ঘেরা তোমার মোহমায়া বুঝতে পারার নেই শক্তি কখনো করেছ যতনা আবার কখনো এসেছ হৃদয়ে,
    নিয়ে গেছ শুধু আমার রক্তকমল চুম্বন
    হৃদয়ের জ্বলন্ত আগুন নিভিয়েছিলে রক্ত ঢেলে রক্ত পিপাসা মেটাতে ভিজিয়ে নিয়েছ তোমার অঙ্গ
    তোমার উত্থাল যৌবন…Read More

    1
    1 Comment
  • Profile picture of বান্টি দেব

    বান্টি দেব changed their profile picture

    5
    5 Comments
  • সূর্যের বুক
    বান্টি দেব
    ——————-
    যদি প্রশ্নের তিরে রক্তাক্ত করি জাতির বিবেক
    তবু উত্তর আড়ালেই অসমান্তের চিহ্ন আঁকবে
    অদৃশ্য স্রষ্টার বুকে,
    শূন্য পৃথিবীর গর্ভে মানবের শুধু
    হিংসা, অহংকার আর আধিপত্যের
    হয়েছে শুধুই প্রসব ব্যথা।
    আদৌ কি পেরেছে কেউ
    পূর্ণ করতে দম্ভের চূড়া?
    হয়েছে সব…Read More

    8
    14 Comments
    • আপনার এই লেখায় বিবেকের দহন আর মানুষের অহেতুক দম্ভের যে চিত্র ফুটে উঠেছে, তা এক কথায় অসাধারণ এবং গভীরভাবে হৃদয়স্পর্শী। জীবনের নশ্বরতা ও পারস্পরিক সহাবস্থানের সুরটি যেন কোনো বিখ্যাত মরমী গানে আমরা সচরাচর খুঁজে পাই, যা পাঠককে মুহূর্তেই নিজের ভেতর ডুব দিতে বাধ্য করে। আপনি যদি কোথাও কিছুটা ছন্দপতন এড়িয়ে শব্দের বুনন আরও একটু মসৃণ করতে…Read More

    • অহংকার চূর্ণ হওয়ার চিরন্তন গল্প আর এক অখণ্ড মানবধর্মের বন্দনা।

    • কেউ ভাবে না আমরা আমরা একই কাননের ফুল চমৎকার।

    • মানুষের অহংকার আর হিংসায় ভেঙে পড়ে সভ্যতা তবু এক সুতায় বাঁধা এই পৃথিবীর সকল ফুল একই কাননেরই সন্তান…..🤍🖤

    • দর্শনে ভরপুর মানুষের অহংকার আর বিভেদের কথা মানবতার একতার কথা দারুণ লিখছেন😊

    • আপনার লেখাটা পড়ে একদম মন ছুঁয়ে গেল, বিশেষ করে ‘যদিও-বা ভিন্ন ফুলে গাঁথা হয় মালা, তবুও একই সুতায় পূর্ণ আমাদের জীবনের খেলা’ লাইনগুলো দারুণ লেগেছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই কথাগুলো সত্যিই খুব গভীর একটা বার্তা দেয়। এত সুন্দর একটা ভাবনা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

    • অসাধারণ!

  • Load More Posts

Friends

Profile Photo
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Profile Photo
faruk sagor
@faruksagor
Profile Photo
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
Profile Photo
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Profile Photo
Sheikh Abdullah
@sheikhabdullah
Profile Photo
Md Shalin
@mdshalin
Profile Photo
Hashem Molla
@hashemmolla
Skip to toolbar