-
*🌹 কবি / লেখক পরিচিতি 🌹*
*ডা. কাজী আনোয়ার হোসেন বাঘাবারো**জন্ম:* ৩ ফেব্রুয়ারি ১৯৭৬, চকরাজাপুর ইউনিয়ন, বাঘা, রাজশাহী।
এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। শৈশব কেটেছে দারিদ্র্য ও সংগ্রামের মধ্যে। ৫ ভাই-বোন অকালে মারা যাওয়ায় মা-বাবার আদরে বড় হলেও লেখাপড়ার সুযোগ ছিল কম। ১১ বছর বয়সে স্কুলে ভর্তি হয়ে জেদ ও পরিশ্রমে ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণি পর্যন্ত রোল ১ হন।*শিক্ষা জীবন:* চকরাজাপুর প্রাইমারি, ইনসাফ নগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে আইএসসি, শাহদৌলা কলেজ থেকে বিএ পরীক্ষা সময় চকরাজাপুর,বাঘা, রাজশাহী নদী ভাঙনে ভেড়ামারা কুষ্টিয়া স্হায়ী বসবাস । এরপর আরএমপি, বিডিএ ও ফার্মাসিস্ট কোর্স সম্পন্ন করে পল্লী চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন।
*কর্ম জীবন ও স্থায়ী ঠিকানা :* বর্তমানে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১২ মাইল গ্রাম ও এখানেই “উপশম চিকিৎসালয় ও ডেন্টাল” এর মাধ্যমে মানুষের সেবা করছেন। চিকিৎসার পাশাপাশি দর্জি, আর্ট ও টিউশনির মাধ্যমে নিজের লেখাপড়ার খরচ চালিয়েছেন। বড় ভাই আলাউদ্দিন কাজী ও মা-বাবা ও দিয়েছেন।
*সাহিত্য জীবন:* ২০২০ সালে ফেসবুক ও মেয়ের অনুপ্রেরণায় কবিতা লেখা শুরু। ইউটিউব দেখে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত ছন্দ, পয়ার ছন্দ, সনেট আয়ত্ত করেন। আন্তর্জাতিক সাহিত্য নিকেতন কুষ্টিয়া, রবীন্দ্র সাহিত্য পরিষদ, লালন সাহিত্য একাডেমি সহ একাধিক প্রতিষ্ঠানে পর্ব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি *১৪টি নতুন ছন্দ উদ্ভাবক*। এর মধ্যে “কাহোবা সনেট”, “ধী ছড়া”, “বাঘাবারো গীতি” উল্লেখযোগ্য। তার উদ্ভাবিত ছন্দে দেশ-বিদেশের কবিরা লিখছেন।
*সম্মাননা:* ২০২৩ সালে “একুশে সাহিত্য পদক”( আন্তর্জাতিক সাহিত্য নিকেতন কুষ্টিয়া কর্তৃক) , রবীন্দ্র সাহিত্য সম্মাননা, “শিশু সাহিত্য সম্মাননা”। ২০২৪ সালে ইরান থেকে “Poetry for Palestine” আন্তর্জাতিক এওয়ার্ড ও ২০২৫ সালে “ডাক বাংলা স্টার পুরস্কার” সহ ২০ টির অধিক সম্মাননা লাভ করেন।
*গ্রন্থ:* একক ১৩টি, যৌথ ১৫টি। উল্লেখযোগ্য একক গ্রন্থ ১) “সাফল্যের শত সিঁড়ি”, ২)”কবিতা কানুন”, ৩)”মানব দর্পন”, ৪)”বিপ্লবী কলম যোদ্ধা”। ” ৫)নামাজ , হজ্জ ও আমলের নিয়ম কানুন, ৬) ‘ দেশী-বিদেশী কবিতা লেখার নিয়ম কানুন ৭)” গীতা, ত্রিপিটক, বাইবেল ও কোরআনের আলোকে দূর্নীতি দমন, ৮)সাহিত্যের উৎপত্তি ও ক্রমবিকাশ, ৯)রাষ্ট্র ও মানব দর্শন ” ১০) ভেড়ামারার ইতিহাস, ঐতিহ্য
ও রাজনৈতিক পরিবার,১১) গুরুশিষ্য পরম্পরায় যে সব কবি ১২) ” কিশোর কিশোরীর অজানা তথ্য টিনবিটস( চলমান বই)
১৩)আদর্শ শিক্ষক, গার্জিয়ানদের পরম্পরায় আদর্শ ছাত্র ( চলমান বই)*বর্তমান:*১) “বাঘাবারো সাহিত্য চর্চা ও সাহায্য কেন্দ্র কুষ্টিয়া” ২) মানবসেবা সংগঠন এইচ এস ও ৩) বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি অধিকার ঐক্যজোট ” ঢাকা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ‘ এর প্রতিষ্ঠাতা সভাপতি। “কলম একাডেমি লন্ডন” এর বাংলাদেশ কো-অর্ডিনেটর ও আন্তর্জাতিক লেখক অধিকার কমিটির আহবায়ক। তিনি সততা, সেবা ও সাহিত্যকে জীবনের ব্রত করেছেন।
5 Comments-
আপনার লেখা-লেখি বাংলা সাহিত্যের পাশাপাশি তুলটমঞ্চকেও সমৃদ্ধ করুক। বিশেষ করে আপনার উদ্ভাবিত ছন্দের সাথে পরিচিত হতে অধীর আগ্রহ জাগছে।
-
ডা. কাজী আনোয়ার হোসেন বাঘাবারো, আপনার জীবনের প্রতিটি ধাপে টিকে থাকার যে অদম্য জেদ ফুটে উঠেছে, তা সত্যিই অনুপ্রেরণামূলক। “সততা, সেবা ও সাহিত্যকে জীবনের ব্রত করেছেন”—আপনার এই অঙ্গীকার পাঠকদের মনে গভীর দাগ কেটে যায়। এমন বর্ণাঢ্য কর্মজীবন ও সাহিত্যবোধের চর্চা অব্যাহত রেখে আপনি সামনে এগিয়ে যান, এই শুভকামনা রইল।
Friends
বান্টি দেব
@bantideb
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
Ms. Tanha
@ms-tanha
Md. Kamrul Hasan
@md-kamrulhasan
Khalid Ahmed Raja
@khalidahmedraja
Rejwana Khan
@rejwana-khan
ALAMGIR'S BANGLA CHANNEL
@alamgirsbanglachannel
Sumon Molla
@sumonmolla
Omor Faruk Shawon
@shawonsadverse

আপনার জীবনসংগ্রাম আর সাফল্যের এই গল্পটা পড়ে সত্যি খুব অনুপ্রাণিত হলাম। আপনি লিখেছেন, “সততা, সেবা ও সাহিত্যকে জীবনের ব্রত করেছেন”, যা আমাদের সবার জন্য অনেক বড় একটা উদাহরণ। আপনার ভবিষ্যতের পথচলার জন্য অনেক অনেক শুভকামনা রইল।