Profile Photo

Mohona MeghnaOffline

  • mohonameghna
  • Profile picture of Mohona Meghna

    Mohona Meghna

    • 1 month, 1 week ago

    বোবা ফুল
    __মেঘনা মোহনা

    আপনি আর আসবেন না মালি সাহেব!
    আর আসবেন না আপনার বাগানে।
    আপনার রাজ্যে আপনারই প্রবেশ নিষেধ করছি
    ভাবতে পারছেন কি বড় দুঃসাহস আমার!

    রাজ্য আপনার হলেও রাণী তো আমিই
    যে সৌন্দর্যের পূজারী আপনি তার মালিকও আমি।
    যে ঘ্রাণে পাগল আপনি তাও আমারই
    সেই বলে এতটুকু সাহস কি বড়ই বেমানান আমায়?

    আপনি যখন ব্যস্ত অন্যর সৌন্দর্যে মাততে
    আমি তখন ব্যস্ত আপনাতে।
    আপনার কাছে হয়তো সবচেয়ে সুন্দর ফুলটি নই আমি,
    কিন্তু আমার যত্নের একমাত্র মালি সাহেবটি তো আপনিই !

    আপনাকে দেখলেই আমার সতেজ
    পাপড়িগুলো কেমন চুপসে যায়।
    রঙিন আমি, বেরঙিন হয়ে যাই
    প্রাণবন্ত আমি, নেতিয়ে যাই
    তাই আপনি আর আসবেন না।

    আপনি তো চাইলেই আমাকে
    পেতে পারেন মালি সাহেব !
    কিন্তু আমি তো চাইলেই আপনাকে পাই না
    আপনি তো চাইলেই আমাকে
    তুলে নিতে পারেন মালি সাহেব !
    কিন্তু আমি তো পারি না বোঁটা ছিড়ে চলে যেতে।

    মালিসাহেব! আপনি আর আসবেন না।
    আসবেন না আর আমার কাছে, দিবেন না আমায় দেখা
    আপনি তো আর দেখেন না বিদায়বেলা আমার শুভ্র পাপড়ি গুলো কেমন রক্তাভ হয়ে ওঠে।
    দেখবেন কিভাবে? আপনি তো ফিরেই তাকান না।

    আপনি না আসলে আমি আর পথ চেয়ে থাকবো না
    তবে আপনাকে দেখার সাধ
    আমার এ জনমেও মিটবে না।
    ছোঁয়ার আকুলতাও ফুরাবেনা
    কাছে পাওয়ার ব্যাকুলতাও কমবে না
    পরিশেষে, আমার অপেক্ষার প্রহর কখনোই কাটবেনা।

    তবু আপনি আর আসবেন না মালি সাহেব!
    আমার নিস্তেজ দেহে পানি ছিটিয়ে
    পুনরায় তাজা করতে, আর আসবেন না।
    আমি তো চাইলেও পারিনা বলতে একথা আপনাকে
    কেননা আমি তো কেবল নিছক এক বোবা ফুল।

    ______সমাপ্ত______

    4
    10 Comments
    • রাজ্য আপনার হলেও রাণী তো আমিই

    • লেখাটা পড়ে মনের ভেতরটা কেমন যেন একটু ভারী হয়ে গেল, আপনার শব্দগুলো এককথায় অসাধারণ।

    • আপনার লেখায় ফুটে ওঠা অভিমান এবং ভালোবাসার দ্বন্দ্বে ঘেরা অনুভূতিগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সম্পর্কের আড়ালে লুকানো একরাশ নীরব হাহাকার যে এত সুন্দরভাবে প্রকাশ করা যায়, তা পড়তে খুব ভালো লাগল। আপনি আপন মনের মাধুরী মিশিয়ে এভাবেই নিয়মিত লিখে যান, কারণ আপনার শব্দচয়ন পাঠককে গভীর এক ভাবনার জগতে নিয়ে যায়।

    • খুব ভালো লাগল এরকম নিজস্ব বক্তব্য আর তা নিজের মতো করে বলা। এরকম কবিতা আর আমি অন্য কোথাও পড়েছি বলে মনে হয় না। এই নিজস্বতাকেই দামী। অনেক শুভেচ্ছা নিবেন।

    • বোবা ফুলটা নিতে আলতু আদর না পেলে কাটাতো নির্ঘাৎ বিঁধবেই।

Skip to toolbar