Profile Photo

প্রিন্স হাওলাদারOffline

  • PRINCE-HOWLADER
  • রাঙা পুষ্পরাণী
    – প্রিন্স হাওলাদার
    ওগো মোর প্রিয়া তুমি যে রাঙা পুষ্পরাণী,
    যাহা অধুনা ফুটিয়াছে ওই ঋতুরাণীর কালে;
    ওগো মোর প্রিয়া তুমি যে কি এক মধুর সুর,
    যাহা বাজিছে মোর হিয়া মাঝে মধুর ছন্দে।

    ওগো মোর অপরূপা প্রিয়া,তুমি যে রূপের রাণী,
    তোমাতে মুই অমোঘ প্রেমে মগ্ন, ও মোর প্রিয়া,
    তোমারে মুই যাবযে ভালোবাসিয়া,
    যদবধি নাহি সর্ব অর্ণব রাজি হইবে শুষ্ক।

    যদবধি নাহি সর্ব অর্ণব রাজি হইবে শুষ্ক,ওগো মোর প্রিয়া,
    যদবধি নাহি তপনের খর-আঁচে প্রস্তর গলে,
    তোমারে মুই যাবযে ভালোবাসিয়া,
    যদবধি নাহি মোর হিয়ার ছন্দ থামে।

    রইয়ো ভালো,ওগো মোর অনন্য ভালোবাসা!
    এ লগ্নে তবে বিদায় লও কিছুকালের তরে!
    মুই আবার আসিব ফিরে,ওগো মোর প্রিয়া,
    যদিও মোর দেওয়া লাগে অনন্ত পথ পাড়ি।

    (Inspired by the poem “A Red, Red Rose” by Scottish poet Robert Burns.)

    2
    2 Comments
    • আপনার কবিতার প্রতিটি লাইনের ছন্দে এক দারুণ গভীরতা লুকিয়ে আছে যা পড়তে ভীষণ ভালো লেগেছে। আপনি কি অনুপ্রাণিত হওয়ার পর এটি লিখতে অনেক সময় নিয়েছিলেন?

    • প্রিন্স হাওলাদার, আপনার এই লেখায় প্রকৃতির উপমায় প্রিয়জনের প্রতি গভীর আবেগ ও নিষ্ঠার যে সুন্দর বহিঃপ্রকাশ ঘটেছে, তা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। হৃদয়ের গভীর অনুভূতিকে ছন্দে বেঁধে তোলার এই প্রচেষ্টাকে আরও প্রাণবন্ত করতে আপনি চাইলে শব্দের ব্যবহারে আরও কিছুটা বৈচিত্র্য যোগ করার কথা ভাবতে পারেন। আপনার লেখনীর এই আবেগময় যাত্রা এভাবেই অব্যাহত থাকুক এবং আপনার কলম থেকে আরও চমৎকার সব কাজ আমরা আশা করছি।

Friends

Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
Tasfiya Official
@tasfiyaofficial
Profile Photo
Shuddho Hassan
@shuddho
Profile Photo
Sumon Molla
@sumonmolla
Profile Photo
Omor Faruk Shawon
@shawonsadverse
Profile Photo
Fayes Hasan
@fayeshasan
Profile Photo
Sadia Anonna
@sadiaanonna
Profile Photo
dip das
@dipdas
Skip to toolbar