Profile Photo

প্রিন্স হাওলাদারOffline

  • PRINCE-HOWLADER
  • প্রণয় তত্ত্ব
    – প্রিন্স হাওলাদার
    ঝর্ণার বারি ধারা নদীর মাঝে হয়েছে বিলীন,
    আর যত নদী,সমুদ্রে হয় একাকার,
    গগনের পবন প্রবাহ চিরন্তন একাকার,
    এক সুমিষ্ট অনুরাগের টানে;
    বিশ্বভুবনে কিছুই রয় না একা;
    বিশ্বভুবন চলে বিধাতারই বিধানে
    একীভূত আত্মার মাঝে তারা হয় বিলীন;
    তবে কেন না মুই তোমার লগে এক হই?

    চেয়ে দেখো! নগরাজি চুম্বন করে দূর গগন,
    আর সমুদ্রের তরঙ্গেরা করে আলিঙ্গন;
    কোনো ভার্যা পুষ্প পেত না ক্ষমা,
    যদি সে তাহার কান্ত পুষ্পকে করিত হেলা;
    আর রবি-কিরণ মর্ত্যরে করে আলিঙ্গন,
    আর জ্যোৎস্না-ধারা চুম্বন করে সমুদ্র জল;
    প্রকৃতির এই প্রেমময় লীলার মূল্যই বা কী,
    যদি তুমি না করো মোরে চুম্বন?

    (Inspired by the poem ‘Love’s Philosophy’ by English poet Percy Bysshe Shelley.)

    3
    2 Comments
    • আপনার লেখাটা পড়ে দারুণ লাগলো, বিশেষ করে “প্রকৃতির এই প্রেমময় লিলার মূল্যই বা কী, যদি তুমি না করো মোরে চুম্বন” লাইনটা একদম মনের মতো হয়েছে। প্রকৃতির সাথে মিশে থাকা ভালোবাসার এমন সহজ বর্ণনা সচরাচর খুব একটা দেখা যায় না। আচ্ছা, এই কবিতাটি লিখতে গিয়ে আপনার মাথায় কি সরাসরি শেলির কবিতার কথাটাই ঘুরপাক খাচ্ছিল?

    • প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে ভালোবাসার এমন চমৎকার মেলবন্ধন সত্যিই হৃদয় ছুঁয়ে যায়, বিশেষ করে গগন ও সমুদ্রের আলিঙ্গনের চিত্রকল্পটি দারুণ উপভোগ্য। শেলীর দর্শনের এই সুন্দর ভাবানুবাদটি পাঠ করে মন ভরে গেল, আপনি এমন আরও সুন্দর সৃষ্টির মাধ্যমে আমাদের মুগ্ধ করে রাখুন।

Friends

Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
Tasfiya Official
@tasfiyaofficial
Profile Photo
Shuddho Hassan
@shuddho
Profile Photo
Sumon Molla
@sumonmolla
Profile Photo
Omor Faruk Shawon
@shawonsadverse
Profile Photo
Fayes Hasan
@fayeshasan
Profile Photo
Sadia Anonna
@sadiaanonna
Profile Photo
dip das
@dipdas
Skip to toolbar