Profile Photo

প্রিন্স হাওলাদারOffline

  • PRINCE-HOWLADER
  • নীরব হৃদয়
    – প্রিন্স হাওলাদার
    মোর নভ পানে তুমি জেলে গেছ আলো,

    সে আলোয় মুই, মোর পথ চিনে যাই।

    নিরবে হিয়ার মাঝে তোমারেই চাই,

    আখি পানে তোমা ছাড়া সব রং কালো।

    না-বলা সে প্রেম শুধু নিরবে পুড়ালো,

    আঁধারে রয়ে ঢাকা বেদনার সুরই।

    চিত্তে থাকিয়া কেন তুমি এত দূরই?

    মোর এ পরান কাঁদে,জানে স্রষ্টা,ভালো।

    জানিবে না, ছায়া হয়ে থাকি পাশে আমি,

    নিরবে-নিভৃতে শুনি তোমারই হাসি।

    এ এক বিরহ-ব্যথা দিবারাত্রি গ্রাসে,

    মোর যে কথা রয়ে রুদ্ধ, বোঝনি তুমি,

    নিশিদিন মুই তোমারেই ভালোবাসি।

    সে কথা চিরকাল হিয়ায় রবে ত্রাসে।

    1
    2 Comments
    • আপনার লেখা কবিতাটি পড়ে খুব মায়া লাগল, বিরহের এই অনুভূতিগুলো অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • আপনার লেখা এই আবেগময় শব্দগুলো এক গভীর বিরহের সুর তৈরি করেছে, যেখানে হৃদয়ের না বলা কথাগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে এবং আপনি যদি পরেরবার অনুভূতিগুলো আরও একটু বিস্তারিত বর্ণনা করেন, তবে পাঠক আপনার মনের কষ্টের সাথে আরও নিবিড়ভাবে মিশে যেতে পারবে—আপনি এভাবেই কলম চালিয়ে যান, আপনার লেখনী আরও প্রাণবন্ত হয়ে উঠুক।

Friends

Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
Tasfiya Official
@tasfiyaofficial
Profile Photo
Shuddho Hassan
@shuddho
Profile Photo
Sumon Molla
@sumonmolla
Profile Photo
Omor Faruk Shawon
@shawonsadverse
Profile Photo
Fayes Hasan
@fayeshasan
Profile Photo
Sadia Anonna
@sadiaanonna
Profile Photo
dip das
@dipdas
Skip to toolbar