-
শূন্য হাতে ফেরা
– প্রিন্স হাওলাদার
তারে দেখার পরে মুহূর্তরা হঠাৎ থমকে গেল,
পৃথিবীর সব ব্যস্ত কোলাহল নিঝুম হয়ে এল।
মনে হলো এই পথ চলাতেই জীবনের সব পাওয়া,
বাকি সব ভুলে শুধু তার পানেই চেয়ে থাকা আর চাওয়া।আমি মোর সবটুকু আবেগ নিয়ে বাড়িয়ে দিলাম হাত,
ভেবেছিলাম ঘুচবে এবার বিরহী এই রাত।
আশার প্রদীপ জ্বেলে আমি চেয়েছি তার ছায়া,
বুঝিনি সেথায় ঠাঁই হবে না, নেই যে কোনো মায়া।সে আমায় দিল ফিরিয়ে, শূন্য হাতে ফেরা,
চারপাশে আজ বিষণ্ণতার দেয়াল দিয়ে ঘেরা।
হাত বাড়ালেই আকাশ ছোঁয়া এক মরীচিকার মায়া,
কিছু ফেরা নীল দহনে পোড়ায় নিজেরই ছায়া।তবুও পৃথিবী ঘোরে, শুধু আমার সময় স্থির,
স্মৃতিরা সব ঢেউয়ের মতো ঝাপটে ধরে তীর।
ফিরিয়ে দেয়া হাতটি আমার আজও আছে শূন্য পড়ে,
থমকে যাওয়া সেই লগ্নেই জীবন আছে থমকে ঘরে।4 Comments -
Friends
Syed Farah
@syedfarah
Intisar Jabed
@intisarjabed
Tasfiya Official
@tasfiyaofficial
Shuddho Hassan
@shuddho
Sumon Molla
@sumonmolla
Omor Faruk Shawon
@shawonsadverse
Fayes Hasan
@fayeshasan
Sadia Anonna
@sadiaanonna
dip das
@dipdas


আপনার কবিতায় সবসময় একটা মিষ্টি ছন্দময়তা লক্ষ্য করছি। দুঃখের কথাও এমন সুরে সুরে বলার ধরনটা খুব ভালো লাগলো।