Profile Photo

প্রিন্স হাওলাদারOffline

  • PRINCE-HOWLADER
  • মুক্ত প্রহর
    – প্রিন্স হাওলাদার
    প্রেমের পূর্বে একাকীত্বে, নাহি কোনো শঙ্কা,
    উড়িয়া চলে আপন মনে, মুক্ত ডানা পাখা।
    হৃদয় মাঝে নাহিক বোঝা, নাহি কোনো দায়,
    মুগ্ধ হইয়া দেখিয়া যাই, গগন পানে তায়।

    নাহি আসিয়া বাঁধন কোনো, জড়ায় পা দুটি,
    ইচ্ছামতো চলিয়া যাই, মাঠের পরে ছুটি।
    চাঁদের আলোয় একলা বসি, ভাবি কত কথা,
    নাইকো কাহারো দায়ভার, নাই কোনো ব্যথা।

    স্বাধীন আমি পাখির সম, অরণ্যের মাঝে,
    কেহ নাহি তো ডাক দিয়া, ফিরায় আপন কাজে।
    একা থাকাই পরম লভি, সুখের সুধাধার,
    নাই কোনো তো শাসন বারন, নাহিকো পাহাড়।

    হয়তো কোনো স্বপ্ন আছে, নয়নেতে লুকায়,
    তবুও কেন মুক্তি খুঁজি, অজানাতে হায়!
    একাকীত্বে স্বাধীনতা, পরম ধন জানি,
    আপনারই আমি রাজা, আপনিই তো রানী।

    প্রেম আসিলে ঘুচিয়া যাবে, এ স্বাধীনতা সব,
    তাই তো আমি একলা থাকি, না করি কো রব।
    নিঝুম রাতে স্বপন দেখি, আপন মনে চলি,
    ভালোবাসার বাঁধন ভয়ে, মুক্ত আকাশ বলি।

    4
    4 Comments
    • পয়ার ছন্দে লেখা এই কবিতাটা পড়তে খুব ভালো লাগলো। সাধু ভাষার ব্যবহারে একটা প্রাচীন, ধ্রুপদী স্বাদ পাওয়া যায়।

    • “স্বাধীন আমি পাখির সম, অরণ্যের মাঝে” লাইনটি এক অদ্ভুত প্রশান্তি বয়ে আনে, যা মুক্ত জীবনের আনন্দকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। মুক্ত জীবনের এমন স্নিগ্ধ বর্ণনা অনেকটা নীল দিগন্তের অবারিত সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয়, আপনি চাইলে কোনো কোনো চরণে শব্দের ছন্দ আরেকটু মসৃণ করার কথা ভাবতে পারেন। একাকীত্বের এই সহজ সুন্দর অনুভূতিগুলো আপনার লেখনীতে যেভাবে প্রাণ পেয়েছে, তা সত্যিই মুগ্ধ করার মতো।

    • আপনার লেখাটি পড়ে একাকীত্বের আনন্দটা খুব সুন্দরভাবে অনুভব করতে পারলাম। মুক্ত থাকার অনুভূতিগুলো একদম সহজ ও সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেছেন আপনি। গ্রুপের বাকিদের লেখাতেও একটু লাইক-কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন, তাহলেই আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।

Friends

Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
Tasfiya Official
@tasfiyaofficial
Profile Photo
Shuddho Hassan
@shuddho
Profile Photo
Sumon Molla
@sumonmolla
Profile Photo
Omor Faruk Shawon
@shawonsadverse
Profile Photo
Fayes Hasan
@fayeshasan
Profile Photo
Sadia Anonna
@sadiaanonna
Profile Photo
dip das
@dipdas
Skip to toolbar