-
❝তোমাকে খুব মনে পড়ে❞
আমি যখন গভীর রাতে চাঁদের আলো দেখি,
নীরবতার মাঝে তখন তোমাকেই শুধু খুঁজি।
যখন বৃষ্টি নামার শব্দগুলো শুনি,
জানালার পাশে বসে তখন তোমাকে খুব মনে করি।আমি যখন পুরোনো কোনো গান হঠাৎ শুনি,
হারিয়ে যাওয়া স্মৃতির ভিড়ে লাবণ্য, তোমাকেই মনে করি।
যখন একলা পথে হাঁটি নীরব হয়ে,
মনে হয় তুমি আসবে, পাশে দাঁড়াবে এসে।আমি যখন গল্প লিখি, গল্পজুড়ে তুমি,
প্রতিটি শব্দের আড়ালে লুকিয়ে থাকো তুমি।
শেষ পাতাতেও থেকে যাও—
আমার অসমাপ্ত গল্পের প্রিয় লাবণ্য তুমি।সবাই যখন নিজের মতো ব্যস্ত হয়ে যায়,
তখন আমার মনটা শুধু তোমার কাছে যেতে চায়।
আর যখন ঘুমের আগে চোখ দুটো বন্ধ করি,
সবশেষে তোমার কথাই আসে—
শূন্য হৃদয়ে তোমাকেই পড়ে মনে,
ভুলিতে পারি না কোনো মতে।
লাবণ্য, তোমাকে খুব মনে পড়ে।5 Comments -
Friends
Reba Amina Begum
@rebaaminabegum
Rijoana
@rijoana
Rasel Kabir
@raselkabir
মারকাযুল আনছার মহিলা মাদরাসা
@650e4da081a127b8b14fa9606be6476b
মুহাম্মদ মুক্তারুজ্জামান খান মুক্তি
@mdmukti768gmail-com
সাবিনা ইয়াসমিন জারা
@shakilayasmin715gmail-com
himel ishaq
@himelishaq
Rabbi
@rabbi1
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12


দারুণ