Profile Photo

মুনতাছির আহমেদOffline

  • MoontasirAhmed
  • বলুন তো, টিনের চালে বৃষ্টির শব্দ কি এখন আপনার মনে পড়ে? সেই নানাবাড়ি অথবা দাদাবাড়ি… আকাশটা হঠাৎ কালো হয়ে এসেছে, একটু পরেই বৃষ্টি নামবে। ঘরের ভিতর থেকে কেউ বলে উঠল— ‘আজকে একটা খিচুড়ি হলে কেমন হয়?’

    এই একটা কথার মধ্যেই লুকিয়ে থাকে কত শত স্মৃতি। একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, আমরা শুধু ক্ষুধা মেটানোর জন্য খাই না, আমরা আবহাওয়া খাই, আ…Read More

    5
    6 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম শৈশবের বৃষ্টির দিনের কথা মনে পড়ে গেল, আপনার স্মৃতিতে এখনো সবচেয়ে বেশি কোন মানুষটির সাথে কাটানো বৃষ্টির দুপুরের কথা মনে পড়ে?

    • আজকে একটা খিচুড়ি হলে কেমন হয়?’

    • আপনার প্রতিটি শব্দের মাঝে যে গভীর মমতা এবং স্মৃতির টান অনুভব করলাম, তা পাঠক হিসেবে আমাকে ভীষণ আবেগপ্রবণ করে তুলেছে। টিনের চালে বৃষ্টির শব্দের সঙ্গে খাবার আর প্রিয়জনদের জড়িয়ে রাখার এই চমৎকার ধারণাটি আপনি চাইলে আরও সহজভাবে সাজিয়ে পাঠককে স্মৃতির সাগরে ডুবিয়ে রাখতে পারেন। এই সুন্দর লেখনী চালিয়ে যান, কারণ আপনার শব্দের গাঁথুনি আমাদের হৃদয় স্পর্শ করে যায়।

    • খিচুড়ির স্বাদ ভুলে গেলেও, পাশে বসা মানুষগুলো রয়ে যায় স্মৃতির উষ্ণতায়…..🤍

    • টিনের চালের সেই বৃষ্টির শব্দ আর খিচুড়ির ধোঁয়া ওঠা সুবাস আসলে কেবল খাবারের আয়োজন নয়, তা আমাদের ফেলে আসা শৈশব ও পরম ভালোবাসার স্বজনদের কাছে ফিরে যাওয়ার এক জাদুকরী সেতু। সময়ের টানে আমরা যতই সামনে এগিয়ে যাই না কেন, বুকের ভেতর লালন করা সেই পুরোনো স্মৃতি ও প্রিয় মানুষদের সান্নিধ্যই জীবনকে ঘ্রাণে, স্বাদে আর অনুভূতির উষ্ণতায় পূর্ণ করে রাখে।

    • টিনের চালে বৃষ্টির মধুরতার শব্দ কানে যেন রিনিঝিনির মতো শোনা যায় , আমার কাছে খুব ভালো লাগে।

  • তুমি যদি সমুদ্রের মতো বিশাল হও, তবে সেই বিশালতাই ধরে রাখো। কেউ তোমার গভীরতা বুঝতে পারে না বলে নিজেকে ছোট করে ফেলো না।

    পৃথিবীর সবাই তোমার গভীরতা বুঝবে না, তোমার বিস্তৃতি উপলব্ধি করবে না। অনেকেই চাইবে তুমি তাদের সুবিধামতো ছোট হয়ে যাও, সহজ হয়ে যাও, নিজের স্বকীয়তা আর স্বপ্নগুলোকে গুটিয়ে ফেলো। কিন্তু নিজের সত্তাকে সংকুচিত করে অন্যের সীমাবদ্ধতা…Read More

    3
    4 Comments
    • আপনার লেখা এই অংশটা ভীষণ পাওয়ারফুল আর মনের কথা বলে দিল। “সবাই তোমার গভীরতা বুঝবে না, তবু গভীর হও”—এই লাইনটা একদম কলিজায় গিয়ে লেগেছে। নিজের সত্তাকে এভাবে আগলে রাখার বার্তাটা আমাদের সবার জন্য খুব জরুরি।

    • মুনতাছির আহমেদ, “সবাই তোমার গভীরতা বুঝবে না, তবু গভীর হও”—এই বাক্যটি পড়ার সময় নিজেকে নতুন করে চেনার এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেছি। আপনি আপনার চমৎকার লেখনী দিয়ে মানুষের আত্মমর্যাদার যে সুন্দর রূপটি ফুটিয়ে তুলেছেন তা অত্যন্ত অনুপ্রেরণামূলক, তাই আপনার কলম সচল থাকুক এই শুভকামনা রইল।

    • “তুমি যদি সমুদ্রের মতো বিশাল হও, তবে সেই বিশালতাই ধরে রাখো। কেউ তোমার গভীরতা বুঝতে পারে না বলে নিজেকে ছোট করে ফেলো না।” একথা গুলো আপনার কাব্যত্বের শক্তিশালী বার্তা। অপার শুভকামনা থাকলো আপনার জন্য।

    • কেউ মূল্য না দিলেও, নিজের মূল্য নিজেকে দাও,নিজের সত্যিকার রুপে বেঁচে থাকা ।

  • আমার লিখা গল্পের একটা চিঠি।

    লাবণ্যের জন্য আমার না-পাঠানো চিঠি

    লাবণ্য,

    তোমাকে একটা কথা বলার ছিল। কথাটা খুব সাধারণ, অথচ বলতে গেলেই কেন যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কথাগুলোর একটি হয়ে যায়।

    এতদিন ধরে তোমাকে ভালোবেসে ফেলেছি—এর জন্য তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো কারণ নেই, তবু আমি ক্ষমা চাইছি। কারণ, এই ভালোবাসার জন্য তুমি কখনো প্রস্তুত ছিলে…Read More

    4
    4 Comments
    • মুনতাছির আহমেদ, “কিছু ভালোবাসার উত্তর পাওয়ার জন্য জন্ম হয় না”—আপনার এই লাইনটা একদম কলিজায় গিয়ে লেগেছে। গ্রুপের বাকিদের লেখাতেও এমন নিয়মিত রিয়্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে আমাদের এই জায়গাটা বেশ প্রাণবন্ত থাকবে।

    • “লাবণ্য” গল্পের বাকি অংশও পড়ার আগ্রহ জাগলো। এই একটা চিঠিতেই যে গভীরতা ফুটে উঠেছে, তা থেকে পুরো গল্পটা কতটা মর্মস্পর্শী হবে ভাবতেই ভালো লাগছে। অপেক্ষায় রইলাম।

    • আপনার লেখাটি পড়তে পড়তে বিশেষ করে “কিছু ভালোবাসার উত্তর পাওয়ার জন্য জন্ম হয় না”—এই লাইনটি আমার হৃদয়ে গভীর এক ছাপ রেখে গেল, আর এমন সুন্দর অনুভূতির প্রকাশগুলো যেন আপনি নিয়মিত লিখে যান, এই প্রত্যাশায় রইলাম।

  • ❝তোমাকে খুব মনে পড়ে❞

    আমি যখন গভীর রাতে চাঁদের আলো দেখি,
    নীরবতার মাঝে তখন তোমাকেই শুধু খুঁজি।
    যখন বৃষ্টি নামার শব্দগুলো শুনি,
    জানালার পাশে বসে তখন তোমাকে খুব মনে করি।

    আমি যখন পুরোনো কোনো গান হঠাৎ শুনি,
    হারিয়ে যাওয়া স্মৃতির ভিড়ে লাবণ্য, তোমাকেই মনে করি।
    যখন একলা পথে হাঁটি নীরব হয়ে,
    মনে হয় তুমি আসবে, প…Read More

    4
    5 Comments
    • আপনার লেখাটা খুব মায়াবী আর পড়ার সময় মনে হচ্ছিল একটা সুন্দর গান শুনছি। আমাদের গ্রুপের বাকি সবার লেখাতেও একটু লাইক-কমেন্ট করে অ্যাক্টিভ থাকলে দেখবেন আড্ডাটা আরও জমে উঠেছে।

    • শূন্য হৃদয়ের সবচেয়ে বড় শব্দ—“তোমাকে খুব মনে পড়ে।”

    • মুনতাছির আহমেদ, প্রতিটি ছত্রে ফুটে ওঠা গভীর অনুভূতি আর শব্দের বুনন হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায়। এমন সুন্দর রচনার পর অন্য সদস্যদের লেখায় লাইক কিংবা কমেন্ট করে আমাদের এই আড্ডাকে প্রাণবন্ত রাখার আমন্ত্রণ রইল।

  • মস্তিষ্কের বামদিকের প্রিফ্রন্টাল কর্টেক্সে সুখ আর দুঃখ—দুটো অনুভূতিরই স্থান আছে। কিন্তু আমরা অনুভূতিগুলোকে আলাদা করে দেখি।

    যেমন প্রেম।
    যে মানুষটিকে ভালোবাসি, তার একটি “ভালো আছো?”—বার্তাই সারাদিনের সুখ হয়ে যায়।
    অথচ সেই একই মানুষটির একটি “ভালো থেকো”—কখনও কখনও সারাজীবনের দুঃখ হয়ে থাকে।

    মানুষটা একই, হৃদয়ও একই।…Read More

    5
    5 Comments
    • আপনার লেখায় “সুখ আর দুঃখ আলাদা কোনো জগৎ নয়—একই ভালোবাসার দুই রূপ” লাইনটি সত্যিই খুব গভীর এক সত্যকে ছুঁয়ে গেছে, আর এমন সুন্দর অনুভূতির প্রকাশ আমাদের জীবনের চেনা সুখ-দুঃখের দোলাচলের কথাই মনে করিয়ে দেয়, তাই আপনার লেখনী যেন এভাবেই হৃদয়স্পর্শী হয়ে ঝরতে থাকে।

    • “সুখ আর দুঃখ আলাদা কোনো জগৎ নয়—একই ভালোবাসার দুই রূপ।” ঠিক, সুখের পিঠেই দুঃখের বাস!

    • যে মানুষটিকে ভালোবাসি, তার একটি “ভালো আছো?”—বার্তাই সারাদিনের সুখ হয়ে যায়।

    • “ভালো আছো?” থেকে “ভালো থেকো”—এই ছোট্ট পথটুকুর মধ্যেই একটি সম্পূর্ণ প্রেমকাহিনি লুকিয়ে থাকে।

    • মুনতাছির আহমেদ, লেখাটা পড়ে অদ্ভুত এক ভালোলাগা কাজ করছে, আপনি কি মনে করেন অনুভূতির এই দোলাচলই ভালোবাসাকে এতোটা রহস্যময় করে তোলে?

  • Load More Posts
Skip to toolbar