-
আশিক চৌধুরী is with মো আলেফ শরীফ and 19 others
-খুনি
~আশিক চৌধুরীতোমার ভেতরে লুকিয়ে আছে মৃত্যুদূত,
আমার ভেতরে লুকিয়ে আছে মৃত্যুদূত।
তুমি তাকে হত্যা করতে পারোনা বলেই
তোমার ভেতরের মৃত্যুদূতটাকে জাগিয়ে তুলো।
আর তাকে পাঠাও মৃত্যুদূতের মৃত্যু দিতে
তুমি মৃত্যুদূত, আমি মৃত্যুদূত,
তুমি মৃত, আমি মৃত!তোমার কফিনের মতো মাংসের
প্রাচীরের আঁড়ালে অদৃশ্যে ঘুমিয়ে আছে সে
তোমার ভেতরের ক্রোধটা জেগে উঠলেই
সে জেগে উঠে-মৃত্যুদূত হয়ে।
তোমার চোখের শিরায় বয়ে চলছে তাঁর রক্ত
এক্ষুনি যার রক্ত পান করেছো এক ঢোকে।দেখো তোমার ঠোঁটে লেগে আছে রক্ত
তোমার পশমের পোষাক
ইস্পাতের মতো ধারালো হয়ে দাঁড়িয়েছে,
তোমার দাঁত কটকট করছে হাঁড়ের লোভে।
তোমার অদৃশ্য হাত
এক্ষুনি গলা টিপে ধরবে, এক্ষুনি!তুমি খুনি! তোমার শিশুর খুনি!
তোমার মায়ের খুনি!
তোমার প্রিয়তমার খুনি!
তুমি তোমার খুনি!
মৃত্যুদূতের মতো খুনি হয়ে উঠেছো তুমি!লাশেরা একে অপরের দিকে ছুটছে
নিজের হাঁড় নিয়ে,
তাঁদের ধারালো জিহ্বা লকলক করছে-
কেন তোমার হাঁড় আমার
মাটির ঘরে এসে পড়লো?
তোমার হাঁড় সাজিয়ে রাখো হাঁড় বিক্রেতার মতো
আমার সীমানার ছত্রচ্ছায়ায় যেন
তোমার মৃত ছায়াও না আসে।চারপাশে লাশ হেঁটে বেড়াচ্ছে
লাশেরা লাশ নিয়ে যাচ্ছে সমাধিস্থ করতে
এখন যারা কবর দিচ্ছে
তাঁদের তীব্র রাগে-ক্ষোভে বহু আগেই
হত্যা হয়ে তাঁর লাশ পড়ে আছে
নিকষ কালো আঁধারে।4 Comments
Friends
Skill Shelf
@skillshelf
Mohammod jabed Hosen
@mohammodjabedhosen
Nur Ahmed
@nurahmed1
anoar wwst
@anoarwwst
Sharmin Sultana
@sharminsultana1
ইতি চিত্রাঙ্গদা
@noshinoyon
তানজীল আহসান ইমন
@mdemon
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor


মৃত্যুর নগরীতে জীবন ফিরে আসুক কবিতা হয়ে!