Profile Photo

মহাম্মদ ইদ্রিস আলিOffline

  • Fivefullstop
  • কৃষক
    মহাম্মদ ইদ্রিস আলী
    —————————–

    চাষারা ক্যান খালি গায়ে ঘুরে,
    স্বদেশ তাঁরা আবাস মনে করে।
    অজ্ঞানতায় আমরা তাদের,
    বকি মুর্খ বলে।

    ছেঁড়া জামা পরে,
    রোদ,বর্ষ,ঝড় পোহায়ে,
    স্বদেশীদের যোগায় আহার,
    খাদ্য-শস্য ফলে।
    আমরা বলি চাষা তাঁদের
    ভাবি নিচু জাতের ।

    তাঁরা ঘারে গামছা রাখে,
    কারণ ঘাম মুছতে লাগে।
    নুনটা ঘামের স্বাদ পেলে মা’র,
    কষ্ট যদি বাড়ে!
    আমরা বলি গাঁইয়া তাঁদের
    রাখি দূরে দূরে ।

    মায়ের বুকে হাঁটে বিধায়,
    খালি পায়ে থাকে।
    নিজের দেশকে মা জ্ঞান করে,
    ঘুমায় মাটির বুকে।
    দেশমাতা তাঁর মিটায় ক্ষুধা,
    চাষীর রক্ত চুষে।

    তাঁরা সুতা মাজায় বাঁধে,
    যাতে কর্মক্ষেত্রে তফন খুলে,
    কাজে নাহি ব্যাঘাত ঘটে।
    না বুঝিয়াই সাহেবরা সব
    কটু হাসি ঢালে ।

    ভোর না হতেই হেঁসেল ঘরে,
    পোড়ামাটির খোঁজে ঢুকে।
    ছাই দেখিয়া ভাবে মায়ের,
    কেমন অন্য জোটে।
    আমরা ভাবি ফকিন্নিরা,
    মাজিছে দাঁত কয়লা দিয়া।

    হায়রে চাষা পান্তা খেয়ে,
    গরুর সাথে গাধা সেজে,
    সারাটা দিন খাটে মাঠে;
    নিজে খেয়ে মইজঢলা ভাত
    দশকে খাওয়ায় পোলাও কোর্মা।
    আমরা যেসব খাচ্ছি-দাচ্ছি
    ভাবছি কি কেউ পাচ্ছি কোথা?

    দেশমাতা তাঁর দুর্দিনেতে,
    দ্বারস্থ হয় ঐ চাষীদের।
    চাষী যখন ক্ষুধায় কান্দে
    দেখে কি কেউ তাঁদের পানে?

    জ্ঞানী তাঁরা মানেন যাঁরা,
    দেশটাকে তো গড়েই চাষা।

    ” স্যালুট তোমায় সাধক চাষা”

    4
    3 Comments
Skip to toolbar