-
সিসিইউ থেকে যে ছেলেটি এইমাত্র বের হল
পরনে কলেজ ড্রেস,হাতে একগাদা রিপোর্ট
সবার উপরে সদ্য ছাপা ইসিজি পেপার
যার মাঝখানে শুয়ে আছে
মহাকালের আঁধারে আঁকা অসীম সরলরেখা মেডিকেল সাইন্সের ভাষায় যাকে বলে -স্টেট লাইন!
ছেলেটি এখন বুঝবে ঝড়ের তীব্রতা
টের পাবে রোদের প্রখরতা
তার বুকের ভেতর বারোমাস জেগে রবে
চৈত্রের মধ্য দুপুর।
রিকশা ভাড়া বাঁচিয়ে
সেও এখন পায়ে হেটে বাড়ি ফিরবে
তার জুতোতেও পড়বে বার কয়েক সেলাই।
রংচটা শার্ট,কালশিটে কলার নিয়ে
অভিযোগ থাকবে না
অবশ্য কোন আবদারও করবে না
কেবল বুকের ভেতর ভেসে বেড়াবে শূন্যতার ধূসর মেঘ।3 Comments
Friends
Jahangir Mohammad
@jahangirmohammad
Anika
@anikaa
Md. Ziaur Rahman
@md-ziaurrahman
মুহাম্মদ মুক্তারুজ্জামান খান মুক্তি
@mdmukti768gmail-com
MD Redoan
@mdredoan
N Hakim
@nhakim
ashraf ali
@ashrafali1
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
শুভ তাম্বুলী
@shuvokumar

লেখাটা পড়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আপনি খুব সুন্দর আর বাস্তব একটা চিত্র তুলে ধরেছেন। এমন কষ্টের মুখোমুখি হয়ে ওই ছেলেটার জীবনটা আসলে কীভাবে বদলে যাবে বলে আপনার মনে হয়?