-
সবই ভুল
◾ এবিএম সোহেল রশিদ
.
বুকের নদীতে স্মৃতির বসবাস
ধুলোবালিময় সোনালি সময়
আগলে রাখে প্রেম, বারোমাস!
.
স্মৃতির কাঁধে মাথা রেখে কাঁদি
যতটুকু দুঃখ, ততটুকু নীল উষ্ণ
বাকিটা মনভোলানো সমাধি।
.
তিতাস থেকে পদ্মা, যমুনা থেকে মেঘনা
বয়ে যায় উদাস ঢেউ, জানে কি তা কেউ
ভাঙা ফ্রেম, মগ্ন প্রেম! এ শুধু আবেগ না!
.
এ শুধু দায়? না কি প্রেমময় উল্লাস
রেশমি চুলের সর্বত্র, গুঁজেছে নক্ষত্র
সম্পর্কের সর্বনাশ, স্বনির্মিত ফাঁস।
.
আমি বন্দি, স্বেচ্ছা প্রেমের করতলে
শুকনো পাতার মর্মরের কলরোলে
কোঁকড়ানো চুল, হরিণী চোখের অতলে।
.
কে তুমি? জামদানি প্রেমে সরষে ফুল
ইলিশের ঝাঁকে সাঁতরায় কার ছায়া
ভুল! যাপিত জীবনের সবই ভুল।
.
প্রেমিকযুগল অন্ধ কি?
ভুল থেকে প্রেম,
যদি স্বীকৃতি পায়, মন্দ কী?3 Comments
Friends
আরমান হাসান
@md-armanhasan
Saiful Islam
@saifulislam1
সাঈদ আফেন্দি
@saidjuman
সিনথিয়া তারিন
@sinthyatarin
Shams Zaman
@shamszaman
মোঃ রহমত আলী
@mdrahmatali
Selim Rahman
@selimrahman
Drako Shajib
@drako
Neel tripura
@neel
চমৎকার লিখেছেন কবি,মন ছুয়ে গেছে