-
পরিচয়
————————–গুলি চালিয়ে মারছে- আগুনে ঘর পুড়ছে
হতভাগা ঐ রোহিঙ্গা যেজন- হেঁটে হেঁটে গ্রাম ছাড়ছে
বার্মিজ সে হতে পারে – কিন্তু বৌদ্ধ নয়।পাথর ছুঁড়ে ছুঁড়ে – দোররা মেরে মেরে
যে কিশোরীর রক্ত মেশে -সিন্ধু নদীর তীরে
সুন্নি সে হতে পারে -কিন্তু শুদ্ধ নয়।ইসরাইলী যে মসজিদে – পুলিশী গুলি বিঁধে
ফিলিস্তিনি যে রক্তাক্ত কিশোর – লাশ হয়ে চড়ে কাঁধে
প্রার্থনাকারী সে বটে – কিন্তু ইহুদী নয়।মরুভূমির ভাঙ্গা ঘরে – বৈমানিক বোমা পড়ে
ইয়ামিনি যে বালক- বালিতে দুমড়ে মরে
এরাবিয়ান সে বৈকি- কিন্তু সৌদী নয়।হিন্দু-মুসলিম চাইনি হতে- বৌদ্ধ আমি নই
ধরলে চেপে টুটি- কি বলব ভাই
বাঙ্গালী আমি হয়ত – মানুষ বুঝি নই?বাড়বে যখন ক্ষোভ – রক্তের পিপাসা
সংখ্যা-গুরু তুলে নেবে- লাঠি-সোঁটা বর্ষা
মরতে তোমাকে হবেই -জেনে রাখ পরিচয়।5 Comments
Friends
Asif Rahman
@asifaaron62
Nowsad Jaman Anik
@njanik
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
চিত্রভানু
@chitrabhanu
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Zahidul Jamy
@zahidul
সৃষ্টি
@premdevota
নোমান খালভী
@nomankhalovi
অনন্য প্রসাদ
@prasad



যুদ্ধ, মানুষে মানুষে ভেদাভেদ কারো কাম্য নয়। কিন্তু কেনো যেন শান্তি, শৃংখলার বড় অভাব রয়েছে তারকাটার বেড়াজালে। প্রীতি ও শুভেচ্ছা রইল বন্ধু তোমার কবিতার তরে।