-
***
কয়েক দিন ধরে পারুল বেগম খেয়াল করেছেন পায়েল রোজ রাতে কারোর সাথে মোবাইলে অনেক সময় ধরে কথা বলে।
তবে ভেবেছেন নিশ্চই ছোট বোন অথবা বোনের মেয়ের সাথে।তবু আজ জিগ্যেস ই করে বসলেন, কোন কারণ নেই শুধু মাত্র মা হিসেবে একটা মনে হলো তাই।কানে হেডফোন লাগিয়ে খিলখিলিয়ে হাসছে পায়েল। আশপাশের কোন খবর রাখছে বলে মনে হয় না।
এই কার সাথে কথা বলো তুমি -পেছন থেকে পিঠে আলতো চড় মেরে জিগ্যেস করলেন তিনি।
ভ্রু কুঁচকে কাঁথার নিচ থেকে মাথা বের করলো পায়েল, কচ্ছপ যেমনটা খোলশ থেকে বের হয় অনেক টা অমন, অন্তত এই মুহূর্তে তার নিজেকে কচ্ছপ ই মনে হচ্ছে!!:কি হলো? ভ্রু কুঁচকে ই মাকে জিগ্যেস করল সে ।
:কে?
: ফ্রেন্ড
:ফ্রেন্ড! ছেলে না মেয়ে?
: মেয়ে।পায়েলের সাবলীল জবাব।
পারুল বেগমের মনে হচ্ছে মেয়ে তার সাথে মজা করছে, আবার বললেন ‘আসলেই, নাকি মজা নিচ্ছো?
‘মজা নেব কেন, আসলেই ‘পায়েলের আগের মতই স্বাভাবিক জবাব।কিছুক্ষণ এর জন্য পারূল বেগমের মনে হলো তার দুনিয়া নড়ে উঠলো, মেয়ে বলে কি!!এক্বেত কোন ছেলের সাথে কথা বলছে আবার কোন ভাবনা ছাড়াই সাবলীল ভাবে বলেও!!
মেয়েকে আরেক চাপড় মারলেন পেছন থেকে,’এই,
‘হুম কি হলো, কথা বলি দেখনা! তোমার সাথে পরে কথা বলতেসি আম্মু ‘বলে উঠে অন্য রূমে চলে গেল ও, পেছনে রেখে গেল হাক্বাবাক্বা হয়ে বসে থাকা পারুল বেগম কে!!***
মানুষ স্বপ্ন দেখে, কিংবা বলা যায় দেখতে ভালোবাসে।
তবে পায়েলের ধারণা কিছুটা অন্যরকম,
মানুষ ওই স্বপ্ন দেখা উচিত,যা সে আসলেই বাস্তবায়ন করতে পারবে, অন্তত তার এটাই ধারণা, কারণ মানুষ ওই স্বপ্ন দেখবেই বা কেন যা সে আদৌ বাস্তবায়ন করতেই পারবনা।
তার এসব অদ্ভুত সব ভাবনা সে শেয়ার করে তার এক কাজিন এর সঙ্গে,আর কেউ তার কথা পাত্তা দিক না দিক,সে খুব পাত্তা দেয় আর বলে ‘পায়েল তুই না একটা জিনিয়াস’!!
”তাই , ধূর পাগল,তুইও আবার আমার কথা শুনতেযাস কেন, আমি তো কেবল যা মনে হলো তাই বললাম, কিছুক্ষণ পর হয়তো নিজেই নিজের মতামত কে নাকচ করে দেব!!
”তুই যা ই বলিস,তোর এই ভাবনা গুলো ই আমার খুব ভাল্লাগে, প্রফুল্লে বলে তার কাজিন জিনিয়া।
‘তুই কি জানিস তুই যে একটা পাগল?
”বারেএএএ আমি পাগল হলে তুই কি,তুই ‘আর ও বড় পাগল!!
হুম, আমরা দুজন ই পাগল।হাহা হা ।
এমনি করে কতবার যে তারা অযথা বকবক করার কারণে বকা খেয়েছে কতবার রাত পার করে ফজর করেছে তার কোন হিসাব নেই , আর এখন একজন অপর জন থেকে কতদুর- বসে বসে এসব ভাবছিল পায়েল, চাঁদের আলোয় তার কালো কেশ চিকচিক করছে, অপূর্ব সুন্দর লাগছে তাকে।
***:তুমি না অনেক ভালো।
:তাই নাকি, আপনাকে কে বলল।
: আমার মনে হলো।
:কি দেখে আপনার আমাকে ভালো মনে হলো? কৌতুহলী পায়েল জিগ্যেস করলো দানিস কে।
:এই দেখনা তুমি আমার সাথে কথা বলছো অথচ ভাবছো তোমার বন্ধুর কথা।
:ও, এখানে ভালো মানুষির কি দেখলেন,ও জানতে পেলে খুন করবে আমাকে এবং খুব কষ্ট ও পাবে।
:সে কষ্ট পেলে তোমার কি এসে যায়, তুমি কি তাকে ভালোবাসো নাকি?
: না আমি ভালো না বাসলেও,সে তো বাসে।
: তাহলে আর কি, তুমি এত টেনশন কেন নিচ্ছো।
: জানেন তার এক গার্লফ্রেন্ড ছিল,১৬ বছরের রিলেশন ছিল, যেই বছর বিয়ে করার কথা,তার এক মাস আগেই এক্সিডেন্ট এ মারা গেল। এখন আপনি ই বলেন, আমার অবস্থাটা বুঝতে পারছেন?
:না বুঝলাম না,তার ফ্রেন্ড কে কি তুমি মেরেছে? নাকি আমি।
:ধুর পাগল, আমরা কেন মারতে যাব!!
: তাহলে আরকি, তোমার এত টেনশন করার কিছু নেই, তুমি শুধু আমার কথা ভাবো!!
পায়েল ভাবলো,এই মানুষটা কি আসলেই পাগল!!
চলবে…5 Comments -
Friends
Md. Mijanur Rahman Chowdhury
@md-mijanurrahmanchowdhury
mdjibonahmmed Sagor
@mdjibonahmmedsagor
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
prantik aronno
@prantikaronno
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
N Hakim
@nhakim
Rabbi
@rabbi1
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
Atiq Altaf
@atiqaltaf



পায়েলের জীবনের এই টুকরো অংশগুলো বেশ সাবলীল আর টানটান অনুভূতির ছোঁয়ায় প্রতিটি চরিত্র মনের গভীরে এক গভীর দাগ কেটে যায়। আপনি অসাধারণ মুন্সিয়ানায় গল্পটি এগিয়ে নিয়েছেন, তাই আপনার চমৎকার লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে আমাদের মাঝে আরও প্রাণবন্ত হয়ে উঠুক এই শুভকামনা রইল।