-
ইচ্ছে হবি
ফিরোজ শাহীন আলালতুই কি আমার ইচ্ছে নদী—
সাঁতার দিবি ঢেউয়ের তালে,
তুই কি সন্ধ্যা প্রদীপ দিন ফুরালে
সাঁঝের জোনাক মিটিমিটি আঁধার রাতে!তুই কি আমার ঘুড়ির লাটাই
মাঝে মাঝে ঘূর্ণিপাকে বাউলী দিবি
সুতোর টানে কাটাকাটি মাঝ আকাশে
নীল আকাশে হারিয়ে যাবি ইচ্ছে হলে!তুই কি আমার নাকের নোলক
কানের দুল, ঝুমকো লতা—
ঘাস ফড়িং আর প্রজাপতির ইচ্ছে কথা
তুই কি আমার মেহেদি-রাঙা বোনটির
সিঁথির সিঁদুর, বেনারসি পরিয়ে দিবি!তুই কি মন আকাশের তারা হবি
ইচ্ছেগুলোর ইচ্ছে হবি—?1 Comment
Friends
Zaman Syed
@zamansyed
Kamruzzaman Babu
@kamruzzamanbabu
রাহেনা বেগম
@rahena-begum
দ্বীপ সরকার
@dweepsarkar
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula

এই ছন্দটা সবসময়ই ভালো লাগে! অভিনন্দন কবি! আপনার আরো কবিতা পড়তে চাই।