-
অন্ধকারে আলোর মিছিল
মোঃ নাহিদুল সরদারচারিদিকে আজ অন্ধকারের ছায়া,
বিবেক বেচেছে মানুষ, ভুলেছে সব মায়া।
লোভের গ্রাসে নিমজ্জিত এই ভূমি,
প্রশ্ন জাগে এই মনে— চুপ করে কেন আছ তুমি?মুখোশধারীরা শোষণের জাল বোনে,
লড়াইয়ের দিন সাধারণ মানুষ গোনে।
তবুও ভাঙবে এই অন্যায়ের কালো হাত,
ভেতর থেকেই জ্বলবে সত্যের প্রতিবাদ।এক শৃঙ্খল ভাঙার বজ্রনাদ,
উপড়ে ফেলবে জীর্ণ এ অবসাদ।
শত মিথ্যার দেয়াল ধসে পড়বে,
নতুন ভোরের আলোয় সমাজ গড়বে।জেগে ওঠো তবে, আঁধার চিরে এবার,
সময় এসেছে সত্যের পথ ধারবার।
অন্যায়ের সাথে আপস করব না আর,
আলোর মশালে দূর হবে অন্ধকার।4 Comments
Friends
জিনাত ফয়সাল
@zinatfaisal2gmail-com
Rijoana
@rijoana
mdjibonahmmed Sagor
@mdjibonahmmedsagor
এমডি আই আবিদ
@mdi835273gmail-com
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
আব্দুস সেলিম
@mdabdussalim
রুনা জাহান
@runajahan
Robi Murmu
@robi
Rabbi
@rabbi1



অন্ধকার যত গভীরই হোক, মানুষের বিবেকের একটি আলোকিত মশাল নতুন ভোরের পথ দেখায়। অনেক অনেক শুভকামনা জানবেন।