Profile Photo

Dr Kazi Anowar Hossain BaghabaroOffline

  • drkazianowarhossainbaghabaro
  • Profile picture of Dr Kazi Anowar Hossain Baghabaro

    Dr Kazi Anowar Hossain Baghabaro

    • 2 months, 2 weeks ago

    *ভুল বুঝে ভুল করা *
    ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো।

    *”একটা ভুল বোঝা দশটা ভুলের জন্ম দেয়”*
    এই লাইনটাই তো পুরা জীবনের সারাংশ।

    * ভাবেন তো:
    স্বামী একটা কথা বললো → স্ত্রী ভুল বুঝলো → ঝগড়া → ৩ দিন কথা বন্ধ → সন্তানের মন খারাপ।
    একটা ভুল বোঝা থেকে ১০টা কষ্ট।

    বন্ধু একটা মজা করলো → আপনি সিরিয়াসলি নিলেন → ১০ বছরের বন্ধুত্ব শেষ।
    একটা ভুল বোঝা থেকে ১০টা স্মৃতি ময়লা।

    কবি একটা রূপক লিখলো → আরেক কবি হিংসা করে বললো “নকল” → গ্রুপে যুদ্ধ → সাহিত্য চর্চা বন্ধ।
    একটা ভুল বোঝা থেকে ১০টা কলম ভেঙে গেল।

    *সবচেয়ে বড় শত্রু তাই ভুল বোঝাবুঝিই।*
    কারণ শত্রু সামনে থাকলে লড়াই করা যায়। কিন্তু ভুল বোঝা? এটা ভিতর থেকে ঘুণের মতো খায়।

    *ওষুধ একটাই – “একটু থামেন, একটু জিজ্ঞেস করেন”*
    “ভাই, আপনি কি এটা বোঝাতে চেয়েছেন?”
    এই ১টা প্রশ্নই ১০টা ভুল জন্মাতে দেয় না।

    _, সাহিত্য, সংস্কৃতি সংসার, সমাজ, ও দেশের আয়না_

    মানুষ ভুল করে না, মানুষ ভুল বুঝে ভুল করে। একটা ভুল বোঝাবুঝিই একটা সম্পর্ক, একটা দল, একটা জীবন শেষ করে দিতে পারে।

    *১. স্বামী-স্ত্রীর মধ্যে ভুল*
    শুধু সংসার ভাঙে না, ভাঙে সভ্যতা ও নৈতিকতা।
    সে রাতে দেরি করে ফিরলো – আপনি ভাবলেন “অবহেলা”।
    সে চুপ করে থাকলো – আপনি ভাবলেন “পরকীয়া”।
    অথচ সে অফিসের চাপে ক্লান্ত, আর আপনি তার মন বোঝার চেষ্টাই করলেন না।
    জিজ্ঞেস করার ধৈর্য নাই, শুধু সিদ্ধান্ত নেওয়ার তাড়া। ফল? দূরত্ব।

    *২. দলের মধ্যে ভুল*
    একটা দল একটা পরিবার। কিন্তু এখানেও ভুল বোঝা।
    নেতা একটা কঠিন সিদ্ধান্ত নিলে কর্মী ভাবে “উনি আমাকে মূল্য দেয় না”।
    কর্মী একটা পরামর্শ দিলে নেতা ভাবে “ও ক্ষমতা চায়”।
    আলোচনা না করে, গ্রুপ ত্যাগ করাটাই এখন অহংকার হয়ে গেছে।
    “আমাকে বুঝলো না” বলে দরজা বন্ধ করে দেওয়াই সহজ। থাকার যুদ্ধটা কঠিন।

    *৩. কবি-লেখকদের মধ্যে ভুল – সবচেয়ে বড় ভয়ংকর*
    এই জায়গাটায় ব্যথা সবচেয়ে বেশি ভাই।

    *ক. হিংসা ও অশ্রদ্ধা পিছিয়ে দেওয়ার ভুল:*
    একজন ভালো লিখলে আরেকজন ভাবে “ওর জন্যই আমার লেখা পড়ে না”।
    তাই লাইক দেয় না, কমেন্ট করে না, উল্টা পিছন থেকে টানে।
    সাহিত্য চর্চা না, এটা এখন প্রতিযোগিতা। যে আগে যাবে তাকে টেনে ধরো।

    *খ. না বোঝার ভুল:*
    কবি লিখলো “আমার রাত জাগা তাঁরা”।
    আরেক কবি কমেন্ট করলো “এটা তো রবীন্দ্রনাথের নকল”।
    ভাব, রূপক কিছুই বুঝলো না। শুধু ধরার জন্য রেডি।
    সাহিত্য বোঝার মন নাই, ভুল ধরার চশমা আছে।

    *গ. গ্রুপ ত্যাগ = বড় অহংকার:*
    “আমার কবিতায় কমেন্ট নাই তাই এই গ্রুপে থাকবো না”।
    “ওরা আমাকে সম্মান দেয় না”।
    আরে ভাই, সম্মান চেয়ে নিতে হয় না, অর্জন করতে হয়।
    ধৈর্য না থাকলে, সমালোচনা না সইতে পারলে কবি হওয়া যায় না।
    গ্রুপ ছেড়ে দেওয়া মানেই নিজেকে ছোট করা। আমরা এভাবেই ভুল বুঝে নিজে নিজেই নিজেকে অজান্তে ছোট করি তা চিন্তাই করি না।

    *৪. শিক্ষা, দায়িত্ব ও প্রশ্নে ভুল*
    শিক্ষক শাসন করলে “পক্ষপাত”।
    বড় ভাই উপদেশ দিলে “খবরদারি”।
    বস কাজ বুঝিয়ে দিলে “আমার উপর দায়িত্ব চাপাচ্ছে”।
    প্রশ্ন করলে “বেয়াদব”, উত্তর দিলে “তর্ক করে”।
    আমরা কেউই আসল উদ্দেশ্যটা বুঝতে চাই না।

    *সারকথা – মুক্তির উপায় কি?*

    *বিবেক* দিয়ে আগে নিজেকে প্রশ্ন করুন।
    *চেতনা* রাখুন – সবাই শত্রু না।
    *বুদ্ধি* দিয়ে যাচাই করুন, তারপর বিশ্বাস করুন।
    *ধৈর্য* ধরুন, একবার জিজ্ঞেস করুন – “ভাই, আপনি এটা কি বোঝাতে চেয়েছেন?”
    *নৈতিকতা* দিয়ে চলুন। হিংসা না করে, হাত বাড়িয়ে দিন।

    *কাম, ক্রোধ, লোভ, মাদ, মাৎসর্য* – এই পাঁচটা থাকলে আপনি দশ বাঁধনের ঘর বাঁধতে পারবেন না। ঘর খোলাই থাকবে।

    দিনশেষে মনে রাখবেন ভাই,
    আমরা সবাই একই নৌকার যাত্রী। একজন আরেকজনকে ভুল বুঝে ছিদ্র করলে, ডুববো কিন্তু সবাই।

    আসুন, ভুল বোঝা বন্ধ করি। মানুষ হওয়ার চেষ্টা করি।

    4
    3 Comments
    • খুব বাস্তবসম্মত আর প্রয়োজনীয় একটা লেখা। কবি-লেখকদের অংশটা পড়ে নিজের চারপাশের অনেক ঘটনা মনে পড়ে গেলো।

    • ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো, ভুল বোঝাবুঝির এই ভয়াবহ দিকগুলো নিয়ে আপনার লেখাটা পড়ে একদম মনের কথাগুলোই যেন শুনতে পেলাম। আমরা সবাই যদি অন্যের পোস্টে একটু রিঅ্যাক্ট আর সুন্দর কমেন্ট করে একে অপরকে সাপোর্ট করতাম, তাহলে আমাদের এই ভার্চুয়াল জগতটা আরও অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠত।

    • সুন্দর বলেছেন।

Friends

Profile Photo
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
Profile Photo
Ms. Tanha
@ms-tanha
Profile Photo
Md. Kamrul Hasan
@md-kamrulhasan
Profile Photo
Khalid Ahmed Raja
@khalidahmedraja
Profile Photo
Rejwana Khan
@rejwana-khan
Profile Photo
ALAMGIR'S BANGLA CHANNEL
@alamgirsbanglachannel
Profile Photo
Sumon Molla
@sumonmolla
Profile Photo
Omor Faruk Shawon
@shawonsadverse
Skip to toolbar