Profile Photo

Deep RozarioOffline

  • Deep-Abraham-Rozario
  • Profile picture of Deep Rozario

    Deep Rozario

    4 years, 10 months ago

    …. দূর আকাশের তারা….
    -দিপ আব্রাহাম রোজারিও
    _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

    এক এক করে মরছে মানুষ
    পড়ছে চিরবিদায়ের মালা,
    একদিন এইভাবে আমারও আসবে
    সেই লগ্ন,সেই পালা।

    সেইদিন আকাশ একই থাকবে
    নদীতে থাকবে ঢেউ,
    আমি চলে গেলে আমার কথা
    ভাববে কি কখনো কেউ???

    সবাই থাকবে….. ভাই,বোন
    আমার পিতা-মাতা
    আমি হবো এই জীবন-বৃক্ষের
    একখানি ঝরে পড়া পাতা।

    পৃথিবীর কাছে আমি তুচ্ছ
    নই একটুও দামি,
    সবার অগোচরে নীরবে-নিশিতে
    হারাবো আমাকে আমি।

    তবু, কারো চোখ হবে অশ্রুসজল
    বইবে জলধারা,
    সবাইকে কাঁদিয়ে আমি হেসে হব,
    দূর আকাশের তারা।
    _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ __ _ _ _ _ _

    (এমন অনেক রাত কেটেছে আমার, নিজের মৃত্যুর কথা ভেবে অনেক কেদেছি…..মরে গেলে কি হবে?…..মৃত্যুর পর কি ঘটবে?……ব্যাথা পাব কি না?…..জীবনে কত কিছু করছি, লেখাপড়া, কাজ-চাকরি, কত্ত কিছু,………. কিন্তু মরলে কি করবো??? …..
    আজ থেকে বেশ অনেক বছর আগে, অল্প বয়সেই আমার ভেতর এই চিন্তা-চেতনাগুলো ঘুরপাক খেতো…..আর সেই চিন্তা-চেতনা থেকেই লিখেছিলাম এই কবিতাটি……….বয়স??? ১৭ বছর বয়স ছিল, যখন লিখেছিলাম কবিতাটি……)

    4
    3 Comments
Skip to toolbar