Profile Photo

রতন চন্দ্র রায়Offline

  • ratanchandraroy
  • ▫️ সংসদের ছায়ায় রক্তের দাগ
    ✍️রতন চন্দ্র রায়

    সংসদ ভবনের ছায়ায় আজ শোকের মাতম,
    ব্যাগ টানতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক একজন।
    মুহূর্তে ছন্নছাড়া স্বপ্নের সোনার পালঙ্ক,
    রিকশা থেকে পড়ে আজ নিভে গেল সব আলো।

    ব্যাগ টানতে গিয়ে টেনে নিল তাঁর স্বপ্ন ও ভালোবাসা, ছিন্নভিন্ন হলো সাজানো এক জীবনের গল্প।
    রাজধানীর বুকে ঘটে যাওয়া এই নির্মম ঘটনা,
    শিউরে তোলে সবার মনকে,
    জাগায় ভীতির বন্যা।

    সংসদের পবিত্র প্রাঙ্গণে কেন এমন রক্তক্ষরণ?
    সুরক্ষার অভাব কি তবে রাজপথের প্রতিটি কোণে?
    প্রশ্ন ওঠে সবার মনে,
    উত্তর কে দেবে আজ?
    আর কত প্রাণ দিতে হবে এই অবহেলার মাশুল?

    বিচার চাই আমরা,
    চাই সবার নিরাপত্তা,
    রাজপথ যেন থাকে সবার জন্য নিরাপদ ও মুক্ত।
    শোকাহত পরিবারের পাশে দাঁড়ায় সবাই মিলে,
    আর যেন কোনো মায়ের কোল খালি না হয় এইভাবেই।

    3
    3 Comments
    • রতন চন্দ্র রায়, “ব্যাগ টানতে গিয়ে টেনে নিল তাঁর স্বপ্ন ও ভালোবাসা”—এই লাইনটির গভীর অনুভব আমাকে দারুণভাবে স্পর্শ করেছে। আপনি যেভাবে খুব সহজ কথায় এমন একটি মর্মান্তিক ঘটনার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন সংবেদনশীল বিষয় নিয়ে আপনি আরও লিখতে থাকুন, আপনার প্রতিটি শব্দ মানুষের মনে গভীরভাবে দাগ কাটে।

    • রতন চন্দ্র রায়, আপনার লেখাটা পড়ে সত্যি খুব খারাপ লাগছে, এমন মর্মান্তিক ঘটনাগুলো আমাদের সবার মনেই একরাশ অস্থিরতা আর ভয়ের সৃষ্টি করে।

    • একটি ব্যাগ ছিনতাইয়ের নির্মমতাই কেড়ে নিল একটি সাজানো জীবন,
      প্রশ্ন তুলে যায় রাজপথের নিরাপত্তার অসম্পূর্ণ দায়…..🤍🖤

রতন চন্দ্র রায়

ইম্পোজিটর

রতন চন্দ্র রায় 

পেশা - সরকারি চাকরি

শখ- লেখা / কবিতা/ গল্প/ উপন্যাস

কর্মস্থল- বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস), তেজগাঁও, ঢাকা- ১২০৮

ঠিকানা- ৪১০ নবীনবাগ উত্তর গোড়ান,

  1. খিলগাঁও,  ঢাকা ১২১৯
Skip to toolbar