-
“চিঠি দিবস”
চিঠি! তুমি কেমন আছো
কখনো জিজ্ঞেস করা হয় নি!
এমনকি মোদের সাক্ষাৎও
ঘটে নি এ জনমে।
তুমি অতীত হয়ে গেছো
আমার বর্তমান সৃষ্টি হওয়ার
বহু আগেই।
তোমার গাত্রবর্ণ এবং
তোমাতে মিশে থাকা-
প্রেয়সীর উষ্ণ হাতের ছোঁয়া;
প্রিয়জনের সিক্ত আবেগ ও
ভালোবাসার আদ্রর্তা-
এ সবই আমার কল্প-আকাশে
ডানাহীন রঙিন ঘুড়ি।
আজ এই চিঠি দিবসে
বাড়িয়েছি হাত তোমার তরে
তুমি কেবল ফিরে এসো!-১/৯/২০২৬
4 Comments -
Friends
Rofik Khan
@rofikkhan
naznin shamim
@nazninshamim
Akash Mondal
@akash508l
Mahdia Rashid
@mahdiarashid
Afra Anjum
@afraanjum
Md. Omar Faruk
@mofaruk
Ayesha akter Shilpi
@ayeshaaktershilpi
Tiplu Hasan Tamim
@hafez
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821


Mostofa Kamal, আপনার লেখা “তুমি অতীত হয়ে গেছো আমার বর্তমান সৃষ্টি হওয়ার বহু আগেই” লাইনটা পড়ে একদম অন্যরকম একটা ফিলিং কাজ করছে। প্রযুক্তির এই যুগে চিঠির নস্টালজিয়া নিয়ে এতো সুন্দর করে ফুটিয়ে তোলা আপনার লেখাটা খুব ভালো লাগলো। সত্যি বলতে, আপনি কি কখনো কাউকে নিজের হাতে চিঠি লিখে পোস্ট করার কথা ভেবেছেন?