Profile Photo

Nibras OmarOffline

  • NibrasOmar
  • Profile picture of Nibras Omar

    Nibras Omar

    4 years, 10 months ago

    যদি দেখেন আপনার কোনো বন্ধু হুট করে সালাত পড়া শুরু করেছে, সালাতের সময় চলে যাবে এমন আড্ডায় তাকে যোগ করবেন না।
    যদি দেখেন আপনার কোনো বন্ধু নারীদের দিকে তাকানো বন্ধ করে দিয়েছে, তার সাথে নারী বিষয়ক আলাপ করবেন না।
    যদি দেখেন আপনার বন্ধু দাঁড়ি রেখে দিয়েছে, তাকে মা-শা-আল্লাহ্ বলে এপ্রিশিয়েট করুন।
    যদি দেখেন আপনার বন্ধু হারাম রিলেশন ছেড়ে দিয়েছে, তাকে অতীতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন না।
    যদি দেখেন আপনার বন্ধু দ্বীন পালনের চেষ্টা করছে, জন্মদিন পালন, মেয়ে বন্ধুদের সাথে আড্ডা, গান-বাজনার জায়গা, এসবে তাকে জড়াবেন না।
    যদি দেখেন আপনার বন্ধু দ্বীনে ফেরার পর আপনাদের বাজে আড্ডায় অংশ নিচ্ছে না, নিজের বোধ-বুদ্ধি জাগানোর চেষ্টা করুন। নিজেকে নিয়ে ভাবুন।

    প্রতিবেশির ছেলে সালাত আদায় করা শুরু করলে, টাকনুর ওপর কাপড় পড়লে, দাঁড়ি রেখে দিলে কাউন্টার টেররিজমে ডায়াল না করে নিজের ছেলেকে দ্বীনের পথে কল করুন।
    প্রতিবেশীর ছেলে দ্বীনি বই পড়াশোনা করলে, তাকে সন্দেহ না করে আপনার ছেলের অশ্লীল বই কেড়ে নিয়ে তাকে দ্বীনি বই তুলে দিন।

    দাঁড়ি আল্লাহর রাসূলের (সা.) সুন্নাহ, টাখনুর ওপরে কাপড় পড়া তাঁর সুন্নাহ, হারাম ত্যাগ করা ফরজ। মৃত্যুর বয়স নাই। এই নষ্ট সমাজে যারা দ্বীনের পথে ফিরে আসে তাদের ওপর নজর রাখার দরকার নাই। আল্লাহর সুনজর আছে বলেই তারা দ্বীনে ফিরেছে। আপনি বরং বেদ্বীনদের প্রতি নজর দিন। নষ্টামি করতে করতে যারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তাদের জন্য কাউন্টার নষ্টামি ইউনিট খুলুন।
    এই সমাজে দ্বীনে ফেরাকে নর্মালাইজ করুন। এই সমাজে দাঁড়ি-টুপি ও দ্বীনি বই পড়াকে নর্মালাইজ করুন। জঙ্গি জঙ্গি ধোঁয়া তুলে তরুণ প্রজন্মকে ইসলামবিমুখ করবেন না৷ দ্বীনে ফেরাকে ট্যাবু বানিয়ে রেখে দেবেন না। কাউন্টার টেররিজমের নামে ইসলামোফোবিয়া বন্ধ হোক!
    © Asif Mahmud

    7
    6 Comments
Skip to toolbar