Profile Photo

মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)Offline

  • mohammedmizanurrahman
  • কবির ভাবনা
    মিজান পঞ্চায়েত

    কবিতার প্রেমে কবি
    কল্পনাতে আঁকি আমি
    স্বপ্নলোকের ছবি।

    মনটা চির সবুজ পট
    কখনো তা সাগর তট,
    মরু প্রান্তর হয়ে গেলে
    লাগে যত জট।

    গোপন রথে প্রেয়সী আসে
    রচি কাব্য বসে পাশে,
    সবি মনের কল্পনাতে
    মনের আলোর আল্পনাতে।

    জ্ঞান পিপাসু মনটা নিয়ে
    এথায় সেথায় যাই,
    বিন্দু বিন্দু সঞ্চয় করি
    যাহা যেথায় পাই।

    নাওয়া খাওয়া ভুলে গিয়ে
    কবিতা লিখে যাই,
    কাব্য প্রেমী হতে তোমায়
    অনুরোধ জানাই।

    কবি আমি নইকো কারো
    কেউ আমার নয়,
    সবাইকে আমি ভালোবাসি
    করি না কাউকে ভয়।

    কারো নিকট হাত পাতিনি
    অভাব ছিলো যতো,
    কারো নিকট হইনি কভু
    তোষামোদে নত।

    সম্মান শ্রদ্ধা ভক্তি বিশ্বাস
    বিলাই সবাইকে,
    রাজা প্রজা মন্ত্রী মশাই
    জানতে চাই না কে ।

    একই মাটির তৈরি মানুষ
    কিসের ভেদাভেদ ?
    ধন সম্পদের অহংকারে
    মিছে তোমার জেদ।

    ধনী তোমার দুটি হস্ত
    গরীব মুচির মতো,
    পারলে বাড়িয়ে দেখাও
    দূর্গা মায়ের যতো।

    পারেনি, পারবে না কেউ
    ভবের ইতিহাসে,
    এই জীবন কাটিয়ে দাও
    মানবতার পাশে।

    অসহায়ের ক্রন্দন রোল
    কানে সদা আসে,
    কলম অস্ত্র নিয়ে আমি
    আছি তাদের পাশে ।

    3
    4 Comments
    • মোহাম্মদ মিজানুর রহমান, আপনার লেখা প্রতিটি পঙক্তি খুব সহজ-সরল অথচ দারুণ গভীর এক বার্তা বহন করে। নিজের আদর্শে অটুট থেকে মানুষের পাশে দাঁড়ানোর এমন মনোভাব সত্যিই বেশ মুগ্ধকর। মানবতার জয়গান গাওয়ার এই অনুপ্রেরণা আপনি মূলত কোন বিষয় থেকে বেশি পান?

    • তোষামোদে নত না হয়ে নিজের ছন্দে লিখে যাওয়ার মানসিকতা মন ছুঁয়ে গেল। দারুণ লিখেছেন!

    • আপনার লেখায় ফুটে ওঠা মানবিক মূল্যবোধ আর স্বপ্নের জগৎ তৈরির এই প্রচেষ্টাটি সত্যিই অসাধারণ এবং হৃদয়স্পর্শী। অসাম্যের বিরুদ্ধে আপনার এই সাহসী কণ্ঠস্বর এবং ছন্দময় উপস্থাপনা বজায় রেখে আপনি চাইলে আরও অনেক চমৎকার কাজ উপহার দিতে পারেন।

    • কল্পনার আল্পনায় মানবতার গান গেয়ে যাওয়া এই কবি জানে না ভেদাভেদের হিসাব
      শুধু জানে কলমই তার অসহায়ের পাশে দাঁড়ানোর অস্ত্র….🤍🖤

Skip to toolbar