Profile Photo

রাইসা আনজুম (পর্শি)Offline

  • raisaanjumporshi
  • আমি তার কানের পাশে কখনোই ফুল গুজিয়ে দিতে পারিনি! না পেরেছি তাকে একজোড়া মুক্তোর কানের দুল দিতে, না পেরেছি এক জোড়া চুড়ি দিতে, তাই হয়তো নীহারিকা ধসে পড়েছে এই অসম্পূর্ণ সম্পর্কের পৃথিবীতে..!
    অরুনাভ্র নৈশান নামের একটা একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, ফেসবুকে। এই ভাইয়াকে দেখি মাঝে মাঝে, দারুণ লেখেন তিনি। আক্ষেপই বেশি প্রকাশ পায় ওনার লেখায়। যেন প্রেয়সীকে না পাওয়ার বেদনা ব্যক্ত করার জন্যই জন্ম ওনার।
    কিছুদিন আগে আরেকজন ভাইয়ার সাথে কথা হচ্ছিলো, তিনি অনুরোধ করলেন ওনার না পাওয়া ভালোবাসার জন্য দুটো লাইন লিখতে, তিনি নিজে লেখেননা। তবে যেভাবে আমাকে বোঝাচ্ছিলেন, আমি ভাবছিলাম এদেশে কবিদের আসলে অভাব নেই। ওনার গল্প শুনছিলাম, উনি বললেন কিভাবে মেয়েটি তার জন্য পাগল ছিলো, অথচ তিনি সব বুঝেও না বোঝার ভান করে থাকতেন। আর পাত্তা দিতেন না আপুকে। তারপর একদিন অন্য এক মেয়ের পাল্লায় পড়েন তাতে আপু এতো কষ্ট পান যে বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। আমি শুধু ভাবছিলকম মানুষের জীবন কী সাংঘাতিক ভাবে এক! রেগে গিয়ে বললাম, “আপনার লজ্জা করে না? আপনি এসব আবার আমাকে বলছেন?” সত্যি বলতে আমার ওনাকে ঘেন্না হচ্ছিলো। প্রতারকদের আমি ঘৃণা করি। প্রত্যেককে! যারা মন ভাঙে!
    তিনি যা বললেন তার মানে কিছুটা এরকম— “লজ্জা তো হয়ই। নিহতের মধ্যে নিজে আমি প্রতি নিয়ত মরে যাই। ওর কথা সবসময় ভাবি আর ভাবি নিজের কর্মের কথা। কিন্তু আফসোস করা ছাড়া আমার আর কিছুই করার নেই। আমি নিজের দোষ স্বীকার করি।”
    এর পর নিজের দিকে তাকালাম। আমার অনুভূতি প্রকাশের তাগিদ থেকে লেখালেখি শুরু। সেই কোন ছোট্ট বয়সে! এখন সেকথা মনেও পড়েনা। সেসব দিন গেছে, আমি বড়ো হয়েছি, কিশোরী বয়সে প্রেমেও পড়েছি, মনও ভেঙেছে। আমিও লিখেছি। প্রেমে পড়ে লিখেছি, মন ভাঙার সময়ও লিখেছি এখনও লিখছি। আগে মানুষকে দোষারোপ করতাম, অভিশাপ দিতাম এবং প্রার্থনা করতাম। আজকাল শুধু প্রার্থনাই করি, না পারলেও চেষ্টা অন্তত করি। এই যে ২য় লোকটির কথা বললাম, আমার চোখ খুলে দিলেন। আজকে অবশ্য পুরুষের প্রেম-অপ্রেম আর ছোঁয় না আমাকে। তবে একটা দিন ছিলো অবহেলায় কষ্ট পেয়ে লিখেছিলাম, “দেখো, একদিন হলুদ প্রজাপতি দেখে থমকে দাঁড়াবে, সাদা গোলাপ দেখে থমকে দাঁড়াবে, আমায় মনে করবে।” অনুযোগ ছিলো! ছোট ছিলাম। মানুষ মনে করে না বোধহয়। তাতে ক্ষতি নেই।
    শান্তি এখানেই যে দিনশেষে এই মুহূর্তে আমার হৃদয়ে এতটুকু বাতাস আছে। এতটুকু পূর্ণ যে এই মুহূর্তে দাঁড়িয়ে সে একটা ঘটনাও পরিবর্তন করতে চায় না। সবকিছু, যা যেমন হয়েছে অতীতে, যদি ফিরে যাওয়ার সুযোগ থাকতো, কিছুই পরিবর্তন করতাম না। যতো নোংরা, যতো কুৎসিত, সব একই রাখতাম। কুৎসিতের মধ্যেই যে সৌন্দর্যের সন্ধান।

    ভালো থাকুক পৃথিবীর সব প্রেম, পূরণ হোক শত পবিত্র চাওয়া। ভালো থাকুক পৃথিবী। তারপর অরুনাভ্র নৈশান আছেন, সেই নাম প্রকাশে অনিচ্ছুক ভাইয়া আছেন আর একটু তফাতে আমি আছি, আমরা দুনিয়ার প্রেম দেখবো। ওনাদের মতো লেখক বিরহ, প্রেম নিয়ে লিখবেন, আমি পড়বো, কেউ গল্প করবেন, আমি শুনবো।

    5
    6 Comments
    • রাইসা আনজুম (পর্শি), আপনার লেখাটা পড়ে মনে হলো জীবনের তিক্ত অভিজ্ঞতাগুলোকেও আপনি কত সুন্দরভাবে গ্রহণ করতে শিখে গেছেন। এমন পরিণত দৃষ্টিভঙ্গি সত্যি খুব বিরল এবং আপনার এই উপলব্ধিগুলো দারুণ লেগেছে। গ্রুপটাকে আরও প্রাণবন্ত রাখতে আপনি মাঝে মাঝে অন্যদের লেখাগুলোতেও রিঅ্যাক্ট দেবেন এবং মন্তব্য করবেন, আশা করি।

    • খুব সৎ আর আন্তরিক একটা লেখা। নিজের অতীত আর অন্যের ভুল থেকে শেখা—দুটোই এত সুন্দরভাবে প্রকাশ করেছেন।

    • আপনার এই লেখার ভেতর দিয়ে সম্পর্কের গভীর টানাপোড়েন আর জীবনের প্রতি এক দারুণ দার্শনিক দৃষ্টিভঙ্গি চমৎকারভাবে ফুটে উঠেছে। অতীতের তিক্ত স্মৃতিগুলোকে আঁকড়ে না ধরে সেগুলোকে কুৎসিত সৌন্দর্যের অংশ হিসেবে মেনে নেওয়ার বিষয়টি পাঠকের মনে খুব সুন্দর এক ইতিবাচক ছাপ ফেলে। আপনি খুব সাবলীলভাবে আপনার উপলব্ধির কথাগুলো তুলে ধরেছেন, তাই এমন আরও সুন্দর সব লেখা নিয়মিত লিখে যাওয়ার জন্য আপনাকে অনেক শুভকামনা জানাই।

    • অতীতের প্রতিটি ক্ষত মেনে নিয়েও হৃদয় আজ শান্তির বাতাসে ভরে থাকে কুৎসিতের ভেতরেই যেন লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য…..🤍🖤

আমি রাইসা আনজুম পর্শি, জন্ম ঢাকার ধানমন্ডিতে, সাভারে বেড়ে ওঠা। এখনো বাড়ছি। ডাইরিতে টুকটাক লিখি, দুই-একটা কবিতা প্রকাশ হয়েছে, তাতে কিছু লোকের প্রশংসা পাই এতে লেখালেখির প্রতি আগ্রহ বাড়ে৷ কবি বা লেখিকা হওয়ার চাইতে পাঠিকা হতে বেশি পছন্দ করি। প্রচুর বই পড়ি। আকাশ দেখতে পছন্দ করি, কথা বলতে আর মানুষের কথা শুনতে পছন্দ করি, যেকোনো বয়সের মানুষের সাথে আলাপ জমাতে পারি। বড়ো হচ্ছি তো, হয়তো সামনেই কিছু একটা করে ফেলবো। আপাতত পড়ছি, লিখছি এ-ই।

Friends

Profile Photo
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
Profile Photo
Dark Venum
@darkvenum
Profile Photo
Atiq Altaf
@atiqaltaf
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
ALAMGIR'S BANGLA CHANNEL
@alamgirsbanglachannel
Profile Photo
Poettry Chadney
@poettrychadney
Profile Photo
Rumi Shah
@rumishah
Profile Photo
Kazi Adam
@kaziadam
Skip to toolbar