Profile Photo

Hasan AminOffline

  • hasanamin
  • Profile picture of Hasan Amin

    Hasan Amin

    • 2 months, 2 weeks ago

    তোমার নীড়ে
    ~রুহী (ছদ্মনাম)

    বক পাখিটা আসছে দেখো উড়ে
    আমরা সবাই ফাঁদ পেতেছি বসে
    হয়তো পাবো নয়তো যাব দূরে
    রাস্তা দিয়ে আম জনতার বেশি বেশে।

    চিনবে না কেউ চিনবে না কেউ আমায়
    ঘুরবো আমি সবার সাথে মিশে
    থাকবো আমি কোন সে গলির কোণায়
    তার কবিতা লিখব বসে বসে।

    রাস্তা দিয়ে চলছে গাড়ির বহর
    আমার প্রাণের দীঘার পাড়া গায়ে
    গ্রামটা আমার হয়ে গেছে শহর
    ক্লান্ত আমি প্রিয়তমার ঘায়ে।

    হয়তো আমার ক্লান্তি মুছে যাবে
    সেদিন তুমি আসবে আবার ফিরে
    মুষলধারে বৃষ্টি সেদিন হবে
    ফেরত যেদিন আসবে তোমার নীড়ে।

    তাং ১২।৯।২০২৫ ইং

    4
    5 Comments
    • “তার কবিতা লিখব বসে বসে।” – খুব ভালো লাগল।

    • ফাঁদ পেতেও রয়ে যায় অপেক্ষা
      ফেরার দিনেই বৃষ্টি নামবে নীড়ে…..🤍

    • Hasan Amin, লেখাটা পড়ে খুব ভালো লাগলো, বিশেষ করে বৃষ্টির দিনের সাথে প্রিয়তমার অপেক্ষায় ফিরে আসার ভাবনাটা খুব অদ্ভুত সুন্দর।

    • ফিরে আসার প্রতীক্ষা কি কখনও শেষ হয়?

    • Hasan Amin, “মুষলধারে বৃষ্টি সেদিন হবে” – এই পঙক্তিটির মাধ্যমে আপনি মনের গহীনে জমে থাকা আবেগ ও প্রতীক্ষার যে চমৎকার ছবি এঁকেছেন, তা সত্যিই হৃদয়স্পর্শী। মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চিরচেনা অভিজ্ঞতার সাথে আপনার বর্ণনার অদ্ভুত এক মিল খুঁজে পাওয়া যায়, যা পাঠককে খুব সহজেই ভাবিয়ে তোলে। আপনি যদি কোনো কোনো চরণের ছন্দ আরও একটু মসৃণ করার কথা চিন্তা করেন, তবে হয়তো এই লেখাটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং আপনার লেখনী এভাবেই অনন্য উচ্চতায় পৌঁছে যাক।

Skip to toolbar