-
আমাদের ইদ নেই।
-কবি মেহেদী হাসান আইয়ুশ
আমাদের ইদ নেই।
এটা আমি বুঝেছি সেদিন, যেদিন সবার ঘরে সেমাইয়ের গন্ধ উঠেছিল আর আমাদের ঘরে উঠেছিল আতরের সাথে মিশে থাকা কান্নার গন্ধ।বাবা ইদের দিন মারা গেছেন।
মানুষ বলে, ইদের দিন নাকি আকাশ খুশি থাকে। আমার কাছে সেদিন আকাশটা খুব নির্দয় লাগছিল।সকালবেলা বাবা সাদা পাঞ্জাবি পরেছিলেন। আমি তাকিয়ে ছিলাম। মনে হচ্ছিল, মানুষটা আজ খুব সুন্দর।
বাবা হাসছিলেন। সেই চেনা হাসি।
যে হাসিতে অভাব ঢেকে যেত,
কষ্ট লুকিয়ে যেত,
আমার সব ভয় ছোট হয়ে যেত।আমি জিজ্ঞেস করেছিলাম
“বাবা, নামাজ পড়ে তাড়াতাড়ি আসবা তো?”বাবা মাথায় হাত রেখে বলেছিলেন
“আসবো।”কিছু কিছু মানুষ কথা রাখে না।
ইচ্ছে করে না,
সময় তাদের কথা রাখতে দেয় না।মসজিদ থেকে মানুষ ফিরেছিল।
কারও হাতে জিলাপি,
কারও হাতে বাচ্চার হাত।
আমার বাবাকে ফিরিয়ে আনা হয়েছিল চারজন মানুষের কাঁধে।আমি তখনও বুঝিনি মৃত্যু কী।
শুধু দেখলাম, মা হঠাৎ খুব চুপ হয়ে গেছে।
যে মানুষটা সারাজীবন বাবার অপেক্ষা করেছে,
সে মানুষটা সেদিন বাবাকে পেয়েও হারিয়ে ফেললো।2 Comments
Friends
Rabbi
@rabbi1
Rabbi
@rabbi1
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
Banti Deb
@bantideb
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
মোঃ মনোয়ার হোসেন রাজা
@mdrazakhan
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor




সাদা পাঞ্জাবির সেই হাসিটাই থেকে যায় স্মৃতির গভীরতম প্রান্তে
ইদের আনন্দ হারালেও ভালোবাসা হারায় না কখনো…..🤍