-
বিবর্ণ এক চিঠি
বিবর্ণ একটি চিঠির খাম
বিদায়ের সময় হাতে নিতে চাইনি
ব্যাকপ্যাকের পকেটে ঢুকিয়ে দিয়েছিলে।
তিরিশ বছর কেটে গেছে
টেবিলের ড্রয়ারে স্মৃতি হয়ে আছে
খোলার সাহস হয়নি কোনোদিন
কি জানি ভিতরে কি আছে
কি লেখা আছে!
তুমি চলে যাওয়ার পর ঘুমহীন কেটেছে রাতের পর রাত
ঝাঁপসা চোখে তারা গুনেছি আকাশে
পূর্ণিমার রাতকেও মনে হয়েছে অমাবশ্যা
অনেক সময় সিগারেট ধরাতে ইচ্ছে হয়েছে
কিন্তু না, যাতে বিষ আছে তাতে ঠোঁট কলঙ্কিত করি নি
কখনো রাতে এককাপ চা নিয়ে চিত্রা সিং, মান্না দে
শুনতে শুনতে কখন চায়ের কাপ ঠাণ্ডা হয়ে গেছে!
অনেকবার চিঠিটি খুলতে চেয়েছি
সাহস হয়নি তবুও
বুকের ওপর রেখে শেষ রাতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছি
কি লেখা আছে চিঠিতে!
কি আর লিখতে পার
কি লিখবে, যখন সব সম্পর্কের সুতা কেটে দিয়েছ
যখন অবলীলায় আনফ্রেন্ড করে দিয়েছ ফে-বুকে
তখন কোন সাহসে খুলবো সে চিঠি
খামটা বরং এভাবেই থাক-
অছিয়তনামায় বলে যাবো- আমার কবরে
পৌঁছে দিও চিঠিখানা!!!
……………………….
ঢাকা
০৩-০৯-২৬6 Comments
Friends
MI Shaikh
@mishaikh
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Alvee Mallik
@alveemallik
মুহাম্মদ রফিক ইসলাম
@96d08550a60c8a43763fedc16dc97f46
Noyontara
@bablee
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
খাঁন মোঃ সুমন
@60faca207f945a8a409dbe1b2e47beb7
মুহিববুল্লাহ আল মামুন
@muhib
Rabi Bhowmik
@rabibhowmik



Mohammad Abul Hosein, চিঠির ভেতরের না বলা কথাগুলো যেভাবে ড্রয়ারের কোণে দীর্ঘশ্বাস হয়ে জমে আছে, তা পাঠকের হৃদয়ে গভীর এক বিষণ্নতা জাগিয়ে তোলে এবং আপনার এই অনুভূতির প্রকাশগুলো যেন আরও কিছুদিন এমনভাবেই ঝরতে থাকে।